
বরিশালে যাত্রাপথে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে পাথর নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়কে কেন্দ্র করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুরব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভিডিওতে দেখা যায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সড়কপথে গাড়িবহর নিয়ে সকালে বরিশালের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। বহরটি ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুরব্রিজ এলে তাঁর গাড়িকে লক্ষ্য করে কে বা কারা পাথর নিক্ষেপ করে। সেই পাথর গিয়ে পড়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের একটি জিপগাড়িতে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খানিকটা দূর থেকে প্রধানমন্ত্রীর বহরকে লক্ষ্য করে পাথরের টুকরা নিক্ষেপ করা হয়। তাৎক্ষণিক এক যুবককে ঘটনাস্থল থেকে সরে যেতে দেখা যায়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজতে আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আরও জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহরটি সাধুরব্রিজ আসার সঙ্গে সঙ্গে দলীয় নেতা-কর্মীরা স্বাগত জানাতে বিভিন্ন স্লোগান দেন। প্রধানমন্ত্রী সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। হঠাৎ প্রধানমন্ত্রীর বাসটির পেছনে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের ৩ নম্বর জিপগাড়িটির সামনে একটি পাথরের টুকরা এসে পড়ে।
মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, কোনো গাড়ির টায়ার থেকে ওই টুকরা আসছে নাকি কেউ নিক্ষেপ করেছে, বিষয়টি নিয়ে অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি কিংবা মামলাও হয়নি। এটি নিয়ে গভীর তদন্ত চলছে।
মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, এটি ইট নাকি পাথরের টুকরা, সেটি যাচাই-বাছাই করা হচ্ছে। এটি কীভাবে গাড়িতে এসে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বিষয়টি নিয়ে আতঙ্ক ছড়ানোর কিছু নেই।

সরকারি চিকিৎসক না হয়েও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বিশেষ সুবিধায় প্র্যাকটিসের অভিযোগ উঠেছে ডা. ফারুক হোসেনের বিরুদ্ধে। হাসপাতালের একটি এসি কক্ষ ব্যবহার এবং সেখান থেকে নিজের ব্যক্তিগত ক্লিনিকে রোগীও টেনে নিচ্ছেন তিনি। তবে বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাননি হাসপাতালের তত্ত্বাবধায়ক।
১৬ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় উসকানি দেওয়ার অভিযোগ এনে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
৩৬ মিনিট আগে
শাহাদতবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় রাজশাহীর এক কলেজশিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার কলেজ গভর্নিং বডির জরুরি সভায় তাঁকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নিয়ম অনুযায়ী ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে এবং পরিত্যক্ত অবস্থায় প্রায় ৫০ লাখ টাকার অবৈধ সিগারেট ও আইফোনের বড় একটি চালান জব্দ করা হয়েছে...
১ ঘণ্টা আগে