
মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে প্রায় পাঁচ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ভানুগাছ-শ্রীমঙ্গল রেলস্টেশনের মাঝামাঝি মাগুরছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস দুপুর সাড়ে ১২টার দিকে কমলগঞ্জের মাগুরছড়া এলাকায় আসার পর ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে বিকল্প ইঞ্জিন হিসেবে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন পাঠানো হয়। তবে পাহাড়িকা এক্সপ্রেসে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন লাগানো হলে আবার হুক ছিঁড়ে যায়। এতে করে দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিশেষ করে সিলেট-চট্টগ্রাম ও সিলেট-ঢাকাগামী যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পাহাড়িকা এক্সপ্রেসের যাত্রীরা বলেন, দীর্ঘদিন ধরে লাউয়াছড়া এলাকায় পাহাড়ে উঠতে পারে না দুর্বল ইঞ্জিন নিয়ে। এ নিয়ে কারও মাথাব্যথা নেই। আজ অনেক যাত্রী অসুস্থ হয়ে গেছে। দীর্ঘ সময় পাহাড়ে আটকা থাকায়।
ভানুগাছ রেলস্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ার পর বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে। তবে আবার হুক ছিঁড়ে গেছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ (কেরানীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় সব ভোটারকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমাকে ভোট না দিলেও কোনো সমস্যা নেই। তবে ভোটাধিকার প্রয়োগ থেকে কাউকে বিরত থাকা উচিত নয়। কার পক্ষে ভোট দেবেন, তা প্রত্যেক ভোটারের নিজস্ব....
১ ঘণ্টা আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে এক যুবক আহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে
রাঙামাটির বরকল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে মো. এরশাদ আলী (৫৭) নামের আনসার বাহিনীর এক সদস্য মারা গেছেন। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জুরাছড়ি ইউনিয়ন পরিষদ-সংলগ্ন অস্থায়ী ক্যাম্পে পৌঁছানোর পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন।
২ ঘণ্টা আগে
উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি চারটি অত্যাধুনিক পিস্তল, দুটি ওয়ান সিঙ্গেল গান, ১৬টি গুলি, শতাধিক রামদা, বল্লম, সরকি ও চাকু। সেনাবাহিনীর ধারণা, আসন্ন নির্বাচনে নাশকতা করার লক্ষ্যে দুর্বৃত্তরা অস্ত্রগুলো মজুত করে রেখেছিল। এসব অস্ত্র নির্বাচনে ব্যবহারের জন্য মজুত করা হয়ে থাকতে...
২ ঘণ্টা আগে