
রংপুরের হারাগাছে অভিযান চালিয়ে মাদকসহ ছয়জনকে আটক করা হয়েছে। আজ রোববার (৩০ আগস্ট) তাঁদের পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রংপুর মহানগরের হারাগাছ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন বেনুঘাট মিয়াজীপাড়ার মাহমুদার রহমান (৩২), বেনুঘাট ধনীটারীর আমিনুল ইসলাম (৩৫), সৎবাজার আঠারোদোনের রাজ্জাকুল ইসলাম (৩০), বেনুঘাট করবলার কালাম (৫০), হারাগাছ পৌর শহরের সারাই নিউ কাজীপাড়া কসাইটারীর সুজন মিয়া (৩৭) ও হারাগাছ পৌর শহরের পূর্ব মিয়াপাড়ার সাব্বির হোসেন সাগর (২০)।
এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা-পুলিশের পরিদর্শক অশোক চৌহান জানান, গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশ হারাগাছ থানাধীন বেনুঘাটের মিয়াজীপাড়া, ধনীটারী ও করবলা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ১৫ পিস টাপেন্টাডলসহ মাহমুদার ও আমিনুলকে, ১০ পিস করে ইয়াবাসহ রাজ্জাকুল ও কালামকে আটক করা হয়। এ ছাড়া মাদক সেবনের সময় সুজনকে ও সন্দেহভাজন সাব্বিরকে আটক করে পুলিশ।
অশোক চৌহান আরও বলেন, আটক ছয়জনের পাঁচজনকে মাদক মামলায় ও অপরজনকে সন্দেহজনক ঘোরাফেরার দায়ে গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার রংপুর আদালতে পাঠানো হয়েছে।

দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন আগাম জাতের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ফসলের মাঠ এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, গাজর, পালং, বরবটিসহ নানা জাতের শাকসবজির গাছে ভরে উঠেছে। মৌসুমের তুলনায় আগাম সবজিতে দাম বেশি পাওয়ার আশা করছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৫ ঘণ্টা আগে
ক্যাম্পাসের নির্জন সড়ক, স্থানীয় বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় তারা সুযোগ পেলেই নারী শিক্ষার্থীদের সামনে করে অশালীন অঙ্গভঙ্গি, দেন শিস, ঘটে শ্লীলতাহানিরও ঘটনা। তবে ভয়, আত্মসম্মান এবং অভিযুক্তদের পরিচয় না জানার কারণে অনেকেই অভিযোগ করতে পারছেন না। এতে নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার
৫ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগে