
গাইবান্ধার পলাশবাড়ীতে ‘রামমূর্তি’ নির্মাণ বিতর্কে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণীকে প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ময়মনসিংহ আদালতের বিচারক।
হরিদাস চন্দ্র তরণী গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের কোমরপুরের মধ্যরামচন্দ্রপুর (নয়াপাড়া) গ্রামের মৃত গোপীনাথ চন্দ্র তরণী দাসের ছেলে। তাঁর জন্ম ১৯৯১ সালে। তাঁর তিন ভাই দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছেন। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময়ই হরিদাস ভারতে পাড়ি জমিয়েছিলেন। সেখান থেকে উচ্চমাধ্যমিক শেষ করে ইলেকট্রনিক যন্ত্রপাতি বিষয়ে বিশেষ প্রশিক্ষণ নেন।
আজ মঙ্গলবার ময়মনসিংহ জেলা যুগ্ম দায়রা জজ আদালতের (অর্থ ও ঋণ) বিচারক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত হরিদাস চন্দ্র তরণীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ময়মনসিংহ যুগ্ম দায়রা জজ আদালতের (অর্থ ও ঋণ) পিপি মো. আনোয়ার আজিজ টুটুল হরিদাস চন্দ্র তরণীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
আনোয়ার আজিজ বলেন, ঢাকা জেলার একটি মামলায় হরিদাস চন্দ্র তরণীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ফুলবাড়িয়া থানা-পুলিশ একটি প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানায় ময়মনসিংহ যুগ্ম দায়রা জজ (অর্থ ও ঋণ) আদালতে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়।
আনোয়ার আজিজ আরও বলেন, তাঁর বিরুদ্ধে কোতোয়ালি সিআর মামলা নম্বর ১৪৯১/২০১২ সাল এনআইএক্ট ১৩৮ ধারায় এই মামলা করা হয়। পরে আদালত মামলা হিসেবে নেন এবং বিচারকাজ সমাপ্ত করেন। ওই মামলায় হরিদাস চন্দ্র তরণীর এক বছর সাজার রায় হয়। এই মামলায় হরিদাস চন্দ্র তরণী পলাতক ছিলেন। সম্প্রতি অন্য মামলায় হরিদাস চন্দ্র তরণীকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। সেই মামলা থেকে একটি সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে সেখান থেকে নিয়ে এসে ময়মনসিংহ আদালতে তোলা হয়। পরে বিচারক তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, ১২ জুলাই রাতে সিআইডি অর্থ পাচার মামলায় হরিদাসকে গ্রেপ্তার করে। তাঁর ব্যাংক হিসাবে ৯ কোটি ৩৫ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। চার দিনের রিমান্ড শেষে তাঁকে ১৬ জুলাই কারাগারে পাঠানো হয়।
২০১০ সালে ভারত থেকে দেশে ফিরে রাজধানীর উত্তরায় পুরোনো এসি মেকানিকের কাজ শুরু করেন হরিদাস। গোয়েন্দা সংস্থার নথি অনুযায়ী, ২০১৯ সালে তিনি ‘তাওহীদ ইসলাম’ নাম ধারণ করেন এবং ময়মনসিংহের ফুলবাড়িয়ার এক মুসলিম তরুণীকে বিয়ে করেন।
জানা যায়, রোহিঙ্গা ক্যাম্পে এক কথিত ব্যবসায় সক্রিয় থাকাকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের সঙ্গেও তাঁর গভীর সখ্য গড়ে ওঠে। এমনকি শেখ হাসিনার সঙ্গে নিজের ছবি যুক্ত করে প্রতারণার জাল বিছিয়েছিলেন তিনি। চাকরি, বদলি ও টেন্ডার পাইয়ে দেওয়ার নামে বিপুল অর্থ আত্মসাৎ করায় ২০১৮ সালে র্যাব তাঁকে গ্রেপ্তারও করেছিল।
চলতি বছরের জুন মাসে গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার ‘রামমূর্তি’ নির্মাণের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন হরিদাস। তবে ধর্মীয় সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে জুনের শেষ ভাগে এই মূর্তি নির্মাণকাজ স্থগিতের ঘোষণা দেয় স্থানীয় ‘শ্রী রাধা গোবিন্দ ও কালীমন্দির’ কমিটি। এবার হুন্ডি ও অর্থ পাচারের অভিযোগে জেলে গেলেন হরিদাস।

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
২৬ মিনিট আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
৩২ মিনিট আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
৩৫ মিনিট আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
৩৮ মিনিট আগে