Ajker Patrika

মুন্সিগঞ্জে অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে বেকারিকে জরিমানা

মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে বেকারিকে জরিমানা
জাতীয় ভোক্তা-অধিকারের অভিযান। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জে অতিরিক্ত দামে ফাস্ট ফুড বিক্রির দায়ে একটি বেকারিকে ৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১টা থেকে ২টা পর্যন্ত সদর উপজেলার পুরাতন কাচারি এলাকায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

এ সময় আসলাম সুইটস অ্যান্ড বেকারিতে প্রদর্শিত মূল্য তালিকার চেয়ে বেশি দামে ফাস্ট ফুড আইটেম বিক্রি করার অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. ইকরামকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে মূল্যতালিকা অনুযায়ী পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. সামির হোসাইন সিয়াম এবং মুন্সিগঞ্জ ব্যাটালিয়ন আনসারের একটি টিম।

এ বিষয়ে সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, ভোক্তাদের অধিকার রক্ষায় নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম চালানো হচ্ছে। কেউ মূল্যতালিকার বাইরে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত