
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলের বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অনুমতি মিললেও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কোনো সহযোগিতা মিলছে না বলে অভিযোগ করেছে ‘বাংলাদেশ ইলেকট্রিক ব্যাটারি অ্যান্ড মোটরচালিত অটোরিকশা সার্ভিস লিমিটেড’।
আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে এই অভিযোগ জানায় কোম্পানিটি।
সংবাদ সম্মেলনে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম জানান, হাইকোর্ট ও মন্ত্রণালয়ের নির্দেশে এই কোম্পানির আবেদনের প্রেক্ষিতে এবং উচ্চ আদালতের রায়ে ২৩ জুন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিআরটিএ চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়। কিন্তু বিআরটিএ থেকে কোনো পদক্ষেপ নেয়নি।
আবুল কালাম বলেন, আমরা মহাসড়ক ও ভিআইপি সড়ক ব্যতীত ডিএসসিসির আওতাধীন এলাকার জন্য মোট ২ লাখ ৪০ হাজার অটোরিকশা বাবদ গাড়ি প্রতি ৮ হাজার টাকা হারে মোট ১৯২ কোটি টাকা সরকারি রাজস্ব খাতে জমা দিতে আগ্রহী। ২৪ জুন বিআরটিএতে আবেদন জমা দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান সহযোগিতা বা সরকারি নির্দেশনার বাস্তবায়ন পাওয়া যায়নি। নির্দিষ্ট সময়ের মধ্যে (১ জুলাই থেকে ৩০ আগস্ট) ব্যাংক অ্যাকাউন্ট ও অনুমোদন না পেলে এই বিপুল রাজস্ব আদায় অনিশ্চিত হয়ে পড়বে।
বর্তমানে অটো রিকশা থেকে নিয়মিত চাঁদাবাজি হচ্ছে দাবি করে তিনি বলেন, এই গাড়িগুলো থেকে বিভিন্নভাবে প্রত্যেক মাসে ১০০ কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে। যেখানে সরকারের কোনো লাভ হচ্ছে না। এদিকে বিষয়টি সমাধান হতে বিআরটিএর চেয়ারম্যান নাকি অটো রিকশা বিষয়ক কোন নীতিমালা খুঁজে পান না।

যশোর শিক্ষা বোর্ডের সচিব আব্দুল মতিনের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে থাপ্পড় মারার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছেন সরকারি এম এম কলেজের শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিলটি বের হয়...
৫ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুরে দীর্ঘ তিন মাস ধরে বুকসমান কাদায় অভুক্ত ও শিকলবন্দী অবস্থায় আটকে থাকা চারটি মহিষকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর রোববার সন্ধ্যায় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে প্রাণীগুলোকে মুক্ত করেন...
১৬ মিনিট আগে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মির্জাপুর বাইপাসে দাঁড়িয়ে থাকা পৌরসভার ময়লার ট্রাকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নজরুল ইসলাম (৩৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আহতদের কিশোরগঞ্জে রেফার করা হয়েছে।
১৭ মিনিট আগে
নড়াইলের কালিয়ায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সবুজ মোল্যা নামে এক পথচারী নিহত হয়েছেন। রাতে কালিয়া-খুলনা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন সবুজ মোল্যা। এ সময় সড়কের মাধবপাশা এলাকায় একটি ইঞ্জিনচালিত ইজিবাইকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ধাক্কা লেগে সবুজ গুরুতর আহত হন।
২২ মিনিট আগে