
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর (আরইউসি) বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন পর্যন্ত আটটি ফ্লাইটের ২ হাজার ৯৫১ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি, সৌদিয়া এয়ারলাইনসের তিনটি ও রিয়াদ এয়ারওয়েজের দুটি ফ্লাইট রয়েছে।
আজ রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ম্যানেজমেন্ট শাখার স্কোয়াড্রন লিডার সাকিব এসব তথ্য জানান।
বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রিয়াদ বিমানবন্দর বন্ধের কারণে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটেছে। এতে এসব ফ্লাইটের যাত্রীরা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
ক্ষতিগ্রস্ত যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা ও পরবর্তী যাত্রার বিষয়ে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি বৈশ্বিক সংকট। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের ধৈর্য ও সহমর্মিতার সঙ্গে অপেক্ষা করার অনুরোধ করা হয়েছে।

পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের পাহারায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার সকাল ১১টার দিকে চট্টগ্রামের রাউজানের গহিরায় নিজ বাড়ির উঠানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছাড়াও নিষিদ্ধ আওয়ামী ল
১৫ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তরে জেলেদের ধাওয়া করতে গিয়ে মেঘনা নদীতে ডুবে গেছে নৌ পুলিশের একটি স্পিডবোট। এ ঘটনায় কেউ হতাহত না হলেও পুলিশের একটি শটগান নিখোঁজ হয়েছে। আজ সোমবার সকালে ষাটনলের সটাকি লঞ্চঘাট থেকে প্রায় ৫০০ মিটার দূরে এ ঘটনা ঘটে...
৩৫ মিনিট আগে
বরিশালের বাবুগঞ্জে দাম্পত্য কলহের জেরে ঐশী আক্তার (২৫) নামের এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সোহেল খানকে (২৮) আটক করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ঐশীর মৃত্যু হয়...
১ ঘণ্টা আগে
২০২৪ সালের ২৬ অক্টোবর রাতে রাজধানীর গুলশান-২ এলাকা থেকে ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হয়েছিলেন মঈনউদ্দীন। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
১ ঘণ্টা আগে