
মৌলভীবাজারের কুলাউড়ায় বিএসএফের গুলিতে সুকিরাম (২৫) নামে এক বাংলাদেশি যুবক মারা গেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তের দশটেকি এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কুলাউড়া থানা-পুলিশের একটি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। নিহত সুকিরাম উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া বস্তির দাসনু উরাংয়ের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুকিরামসহ এলাকার কয়েকজন প্রতিদিনের মতো আজ দুপুরে মুরইছড়া সীমান্ত এলাকায় গরু চরাচ্ছিলেন। একপর্যায়ে সুকিরাম গরু আনতে গেলে ভারতের ১৯৯ হিরাছড়া ক্যাম্পের বিএসএফ অভ্যন্তরে ঢুকে পড়েন।
পরে বিএসএফ তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর পিঠে গুলি লাগলে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে সুকিরামের চিৎকার শুনে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তাঁকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. শারমিন ফারহানা জেরিন বলেন, সুকিরামকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। তাঁর পিঠে গুলির চিহ্ন রয়েছে।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, গুলিবিদ্ধ হয়ে সুকিরাম মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মৌলভীবাজার জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে শ্রীমঙ্গলে অবস্থিত বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি।’ সীমান্তের শূন্যরেখা অতিক্রম করায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক সুকিরাম মারা যেতে পারে বলে তাঁরা ধারণা করছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি (৫০) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে পূর্বাঞ্চল রেলওয়ের খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে ইকোপার্কে দুর্গম পাহাড়ি এলাকায় গলার শ্বাসনালি কাটা অবস্থায় উদ্ধার শিশুটিকে ওই পাহাড়ে নিয়ে যাওয়া এক ব্যক্তিকে শনাক্তের পর তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৯ মিনিট আগে
ময়মনসিংহে ভোররাতে ঘুমানোর পর না ওঠায় ১২ ঘণ্টা পর দরজা ভেঙে এক কলেজছাত্রকে ঘুম থেকে ডেকে তুলেছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১১ মিনিট আগে
বগুড়ায় আদালতে হাজিরা দিতে আসা নয়ন নামের এক যুবককে অপহরণের অভিযোগ উঠেছে। তাঁকে উদ্ধার করতে যাওয়া শ্রমিক দল নেতাকেও আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়। খবর পেয়ে পুলিশ শহরের জলেশ্বরীতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করে।
৩৪ মিনিট আগে