
পটুয়াখালীর দুমকিতে একটি পাগলা কুকুরের কামড়ে আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় শিশুসহ ১০ জন আহত হয়েছেন। আহতরা দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। কুকুরটি এখনো ধরা না পড়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
আহতরা হলেন—দুমকি উপজেলার আরাবী (৫), জিদান (৬), মুবিন (৮), বগা এলাকার মুরসালিন (৯), জলিশা এলাকার তাইবা (৫), নিঝুমসহ (১১) মোট ১০ জন। হাসপাতালে আসা আহতদের মধ্যে বেশিরভাগই শিশু।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা-কালো রঙের একটি কুকুর সকাল থেকে উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে পথচারী ও শিশুদের কামড়ে আহত করছে। এতে এলাকায় চরম উদ্বেগ ও ভীতির সৃষ্টি হয়েছে।
দুমকি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিক হাজরা বলেন, ‘বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। আমরা সমন্বয়ের মাধ্যমে খুব দ্রুত কুকুরটিকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল আলম শাহীন বলেন, ‘এ পর্যন্ত ১০ জন কুকুরের কামড়ে আহত হয়ে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে প্রাণিসম্পদ বিভাগকে দ্রুত কুকুরটিকে নিয়ন্ত্রণে আনার জন্য অবহিত করা হয়েছে।’
কুকুরটি এখনো ধরা না পড়ায় উপজেলার বিভিন্ন এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত কুকুরটিকে আটক বা নিস্তেজ করে জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় ভাগনেকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার কথা শুনে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মামা। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দশম অতিরিক্ত আদালতে এই ঘটনা ঘটে...
৪ মিনিট আগে
রাজশাহীতে ভালো উৎপাদনের পরও পেঁয়াজের বাজারে নজিরবিহীন দরপতনে বিপাকে পড়েছেন কৃষকেরা। বর্তমানে প্রতি মণ পেঁয়াজ ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে, যা উৎপাদন খরচের তুলনায় অনেক কম। অতিরিক্ত সরবরাহ ও সংরক্ষণ সমস্যাকে দরপতনের কারণ বলছেন কৃষক ও ব্যবসায়ীরা।
১২ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেজ) ’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনব্যাপী বিশেষ সফট স্কিলস প্রশিক্ষণ শুরু হয়েছে...
১৩ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে পূবালী ব্যাংক উপশাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়...
১৫ মিনিট আগে