Ajker Patrika

৮ দফা দাবিতে নবেসুমিতে শ্রমিক নেতাদের সভা

লালপুর (নাটোর) প্রতিনিধি
৮ দফা দাবিতে নবেসুমিতে শ্রমিক নেতাদের সভা
৮ দফা দাবিতে নবেসুমিতে শ্রমিক নেতাদের সভা অনুষ্ঠিত। ছবি: আজকের পত্রিকা

‘শ্রমিক বাঁচাও—আখচাষী বাঁচাও, দুনিয়ার মজদুর এক হও, শিল্প বাঁচাও—দেশ বাঁচাও’ প্রতিপাদ্যে আট দফা দাবিতে আলোচনা সভা করেছে রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটি। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নাটোরের লালপুরে অবস্থিত নর্থ বেঙ্গল সুগার মিলের (নবেসুমি) শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন নবেসুমি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. মোমিনুল ইসলাম মমিন।

সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন পিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় কৃষক খেতমজুর সমিতির সভাপতি মো. টিপু বিশ্বাস।

বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি মো. ফায়জুল হাকিম, রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক মো. কামরুজ্জামান ফিরোজ, যুগ্ম আহ্বায়ক মো. কাইয়ুম হোসেন, নবেসুমি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি মো. আশরাফুল ইসলাম উজ্জ্বল, আখচাষি নেতা শহীদ কমরেড আব্দুস সালামের ছোট ভাই শ্রমিক নেতা আবুল কালাম আজাদ, নবেসুমি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. রাকিবুল হাসান মধু প্রমুখ।

জাতীয় বাজেটে চিনিকলের জন্য অর্থ বরাদ্দ করে রাষ্ট্রীয় উদ্যোগে প্রতিটি চিনিকল আধুনিকায়ন করে পুনরায় চালু করতে হবে এবং সরকার ঘোষিত চিনিকলসহ শিল্প-কলকারখানা বিরাষ্ট্রীয়করণের সিদ্ধান্ত বাতিল করে রাষ্ট্রীয় উদ্যোগে পুনরায় চালু করতে হবে। রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো ব্যক্তিমালিকানায় ইজারা দেওয়া চলবে না। আখের ক্রয়মূল্য বাড়াতে হবে এবং আখচাষিদের শিল্পঋণ দেওয়া বন্ধ করে স্বল্প সুদে কৃষিঋণ দিতে হবে। সভায় এসব দাবিসহ সরকারের প্রতি আট দফা দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত