
ভারত সীমান্তবর্তী পাহাড়ি জেলা শেরপুরে মানুষ ও বন্য হাতির সংঘাত নিরসনে এবং জানমালের সুরক্ষায় উচ্চপর্যায়ের একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বন্য হাতির চলাচল পর্যবেক্ষণ এবং স্থানীয় বাসিন্দাদের আগাম সতর্ক করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর আগাম শনাক্তকরণ যন্ত্র (আরলি ডিটেকশন ডিভাইস) স্থাপনের পরিকল্পনা তুলে ধরা হয়।
গতকাল শনিবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কের মহুয়া রেস্টহাউস মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের কমিউনিটি গভর্ন্যান্স স্পেশালিস্ট আবরার আহমাদ। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম, জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, শেরপুরের সহকারী বন সংরক্ষক সাদেক আলী খান, রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী প্রমুখ।
সেমিনারে বন্য হাতির চলাচল পর্যবেক্ষণ, সংঘাত কমানো এবং স্থানীয় বাসিন্দাদের আগাম সতর্কবার্তা পৌঁছে দিতে গহিন বনে এআই প্রযুক্তিনির্ভর আরলি ডিটেকশন ডিভাইস (ক্যামেরা) স্থাপনের সুপারিশ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফাহিম চৌধুরী বলেন, মানুষ ও বন্য হাতির সহাবস্থান নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার সময়ের দাবি। তিনি জানান, প্রথম ধাপে নালিতাবাড়ীর বন্য হাতি উপদ্রুত এলাকায় ১৫টি এআই প্রযুক্তিনির্ভর আরলি ডিটেকশন ডিভাইস স্থাপন করা হবে। এসব ডিভাইসের মাধ্যমে হাতির গতিবিধি শনাক্ত করে দ্রুত স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা সম্ভব হবে। এতে জানমালের ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মারধরে আহত জামায়াতে ইসলামীর নেতা সম্রাট হোসেন বাপ্পা (৪১) মারা গেছেন। তিনি দুপচাঁচিয়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের সহসভাপতি এবং ভেলুরচক গ্রামের বাসিন্দা ছিলেন।
৫ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, আব্দুল আজিজের কক্ষে চারজন যুবক প্রবেশ করেন। তাদের মধ্যে মোস্তাফিজুর রহমান লিটু নামের এক ব্যক্তি তাকে মারধর করেন। একপর্যায়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করে দুটি চেক ও একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। ঘটনার সময় আজিজকে ‘বাচ্চু-বাচ্চু’ বলে কাউকে ডাকতে শোনা যায়।
২১ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে লরিচাপায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে নগরীর বন্দর থানাধীন হালিশহরের আনন্দবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাঁকে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি এবং আওয়ামী লীগের সঙ্গে থাকার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনা যায়।
৪০ মিনিট আগে