
বরিশালের আগৈলঝাড়ায় মারামারির একটি মামলায় উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইউনুস বাহাদুর (৬০) উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের বাসিন্দা এবং বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানান, বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের কাশেম বাহাদুরের ছেলে ইকবাল বাহাদুরের করা মারামারির একটি মামলায় ইউনুস বাহাদুরকে গ্রেপ্তার করা হয়েছে।
এসআই সেলিম রেজা বলেন, মারামারির ঘটনায় হওয়া মামলার আসামি ইউনুস বাহাদুরকে গতকাল গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ কৃষির ক্ষেত্রে অনেক দূর এগিয়ে থাকলেও সবকিছুতে হয়নি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি। তিনি বলেছেন, ‘আমাদের এখনো বছরে ৬০-৭০ লাখ টন গম আনতে হয় বাইরে থেকে। কিন্তু আমরা অন্য ক্ষেত্রে যদি উৎপাদনশীলতা ১০ ভাগ বৃদ্ধি করি...
৭ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে প্রশাসনের নাম ভাঙিয়ে এক নারীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা ওমর মোহাম্মদ অপুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ভাইরাল অডিওকে এআই দিয়ে তৈরি বলে দাবি করে সংবাদ সম্মেলনের এক ঘণ্টা পর বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে আটক করা হয়।
৪০ মিনিট আগে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বারান্দায় উৎকণ্ঠা নিয়ে বসে আছেন আব্দুল হক। হাসপাতালের মেঝেতে সংজ্ঞাহীন তাঁর সাত বছর বয়সী নাতি হোসাইন। ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হোসাইন হারিয়েছে তার মা, নানি ও দুই মামাকে। নিজেও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
১ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস আর প্রিয় দলের প্রতি ভালোবাসার অনন্য প্রকাশ ঘটেছে পীরগঞ্জে। আজ শুক্রবার বিকেলে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর উদ্যোগে ৪৫০ ফুট দীর্ঘ পতাকা নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
১ ঘণ্টা আগে