Ajker Patrika

নওগাঁয় ছাত্রলীগ-আ.লীগের ১১ নেতা-কর্মী আটক

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৫৬
নওগাঁয় ছাত্রলীগ-আ.লীগের ১১ নেতা-কর্মী আটক

নওগাঁয় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। স্থানীয় ছাত্রদল ও বিএনপির নেতা-কর্মীদের সহযোগিতায় তাঁদের আটক করা হয়। আজ শনিবার বেলা আড়াইটার দিকে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার ব্রিজ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, তাঁরা জেলার আত্রাই, রানীনগর, সাপাহার ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

নওগাঁ জেলা ছাত্রদলের সদস্যসচিব তাজুল ইসলাম তাজ বলেন, ‘আমরা জানতে পারি—দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা নওগাঁয় জড়ো হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ছাত্রদলের নেতা-কর্মীরা বলিহার ব্রিজ এলাকায় অবস্থান নেয়। পরবর্তী সময়ে স্থানীয় বলিহার ও ভীমপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সহযোগিতায় মিছিলের প্রস্তুতিকালে তাঁদের ঘেরাও করে আটক করা হয়। পরে খবর পেয়ে ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে তাঁদের হেফাজতে নেয়।’

এ বিষয়ে নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল্লাহ হাবিব জানান, খবর পেয়ে মিছিলের প্রস্তুতিকালে বলিহার ব্রিজ এলাকা থেকে ১১ নেতা-কর্মীকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। দেশকে অস্থিতিশীল করার কোনো নাশকতামূলক পরিকল্পনা তাঁদের ছিল কি না, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত