
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমাদের পরিবেশ আমাদেরই রক্ষা করতে হবে। এলাকার পরিবেশের যদি খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হব। এই মাত্র কদিন আগের কথা, আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছি। ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাই মিলে স্বৈরাচারকে হটিয়েছে। তার মানে আমরা কাঁধে কাঁধ রেখে দেশের জন্য ভালো কাজগুলো করলে সবাই উপকৃত হবে।’
আজ সোমবার দুপুরে বরিশাল নগরের কীর্তনখোলা নদীর শাখা সাগরদী খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা প্রতিশ্রুতি দিই, দেশের পরিবেশ যেন সুন্দর থাকে। আমাদের বসবাসের স্থান, অফিস-আদালত, স্কুল-কলেজের আশপাশ পরিষ্কার রাখতে হবে।’
এলাকাবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, ‘এই সাগরদী খালের পাড়ে সাড়ে তিন শ গাছ রোপণ করা হবে। আপনাদের দায়িত্ব হলো গাছগুলোর যত্ন নেওয়া। আপনারা হয়তো খালের মধ্যে প্লাস্টিকের বোতল, পলিথিন, টিস্যু পেপার ফেলছেন। দয়া করে সবাইকে বলবেন— ময়লা যেন ডাস্টবিনে ফেলে।’
সিটি করপোরেশনের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘সুয়ারেজ লাইন খালে না দিয়ে ড্রেনেজ ব্যবস্থা করুন।’
প্রধানমন্ত্রীর এ কর্মসূচিতে আরও ছিলেন তথ্য ও যোগাযোগমন্ত্রী জহির উদ্দিন স্বপন, নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মজিবর রহমান সারওয়ার, মোয়াজ্জেম হোসেন আলাল, বরিশাল জেলা পরিষদের সদস্য আকন কুদ্দুসুর রহমান প্রমুখ।

চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় সমীক্ষা এবং অনুমোদিত নকশা উপেক্ষা করে ভিন্ন ৪৬টি খাল পুনঃখনন করা হয়েছে। এ ছাড়া অনুমোদিত তালিকার বাইরে গিয়ে স্থাপন করা হয়েছে ৯টি কূপ (ডাগ ওয়েল)।
২৮ মিনিট আগে
বিশ্বব্যাপী নজিরবিহীন রাজনৈতিক অস্থিরতা, সামষ্টিক অর্থনৈতিক সংকট ও পরিবেশগত বিরূপ অভিঘাতের মুখে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে চূড়ান্ত উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়িয়ে ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত করার জন্য জাতিসংঘের কাছে যৌথভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, উন্নয়ন মানে শুধু রাস্তা-ঘাট নির্মাণ নয়; স্বাস্থ্য, শিক্ষা, শিশু চিকিৎসা, খাল খনন এবং মানুষের জীবনমানের উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ। দীর্ঘ ১৭ বছরের অব্যবস্থাপনায় দেশের প্রায় সব খাত ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পৌঁছেছিল।
২ ঘণ্টা আগে
মন্ত্রণালয় সম্পর্কিত আরও ছয়টি কমিটি গঠন করা হয়েছে জাতীয় সংসদে। নতুন গঠিত স্থায়ী কমিটিগুলো হলো—মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত; শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত; পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত; বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত; পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত...
৪ ঘণ্টা আগে