মন্ত্রণালয় সম্পর্কিত আরও ছয়টি কমিটি গঠন করা হয়েছে জাতীয় সংসদে। নতুন গঠিত স্থায়ী কমিটিগুলো হলো—মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত; শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত; পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত; বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত; পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। গঠিত এসব কমিটিতে সভাপতি পদে রাখা হয়েছে সরকার দলীয় সংসদ সদস্যদের।
প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি পৃথকভাবে কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়।
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) মনিরুল হক চৌধুরীকে। এ কমিটির সদস্যরা হলেন— দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী (যদি সংসদ সদস্য হয়ে থাকেন), প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, ফজলুর রহমান (কিশোরগঞ্জ-৪), স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল হান্নান, আমীর এজাজ খান (খুলনা-১), জীবা আমিনা খান (সংরক্ষিত আসন), জামায়াতের এমপি জি এম নজরুল ইসলাম, রোকেয়া বেগম ও এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ।
শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামকে। কমিটির সদস্যরা হলেন—দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী (যদি সংসদ সদস্য হয়ে থাকেন), বিএনপির সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ কাজী রফিকুল ইসলাম, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, মনজুর এলাহী, জামায়াতের সংসদ কেরামত আলী, আলফারুক আব্দুল লতীফ, মাসুদ সাঈদী।
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে সংরক্ষিত আসনে বিএনপির সংসদ সদস্য জহরত আদিব চৌধুরীকে। কমিটির সদস্যরা হলেন—দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী (যদি সংসদ সদস্য হয়ে থাকেন), বিএনপির এমপি আমানউল্লাহ আমান, হুম্মাম কাদের চৌধুরী, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, এবিএম মোশাররফ হোসেন, সানজিদা ইসলাম, জামায়াতের সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির আতিকুর রহমান মোজাহিদ।
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের খালেদ হোসেন মাহবুব। কমিটির সদস্যরা হলেন— দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী (যদি সংসদ সদস্য হয়ে থাকেন), বিএনপির বরকত উল্লাহ বুলু, আবুল হোসেন খান, আবুল কালাম, হেলেন জেরিন খান, হামিদুর রহমান, জামায়াতের সৈয়দ জয়নুল আবেদীন, গাজী এনামুল হক এবং আবদুল মুনতাকিম।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে বরিশাল-৩ আসনের এমপি জয়নুল আবেদীনকে। কমিটির সদস্যরা হলেন— দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী (যদি সংসদ সদস্য হয়ে থাকেন), স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ রকিবুল ইসলাম, হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, বিএনপির এমপি কামরুজ্জামান, মনোয়ার গোসেন, শিরীন সুলতানা, জামায়াতের নূরুল ইসলাম ও আবদুল বাতেন।
পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে রাজশাহী-৩ আসনের বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলনকে। কমিটির সদস্যরা হলেন— দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী (যদি সংসদ সদস্য হয়ে থাকেন), প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিএনপির এমপি একেএম ফজলুল হক মিলন, এ ই সুলতান মাহমুদ বাবু, আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, মুন্সী রফিকুল আলম, জামায়াতের ইজ্জত উল্লাহ, মশিউর রহমান খান ও ইসলামী আন্দোলনের অলি উল্লাহ।
এর আগে অর্থ, পরিকল্পনা ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি গঠন করা হয়েছিল।

চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় সমীক্ষা এবং অনুমোদিত নকশা উপেক্ষা করে ভিন্ন ৪৬টি খাল পুনঃখনন করা হয়েছে। এ ছাড়া অনুমোদিত তালিকার বাইরে গিয়ে স্থাপন করা হয়েছে ৯টি কূপ (ডাগ ওয়েল)।
২ ঘণ্টা আগে
বিশ্বব্যাপী নজিরবিহীন রাজনৈতিক অস্থিরতা, সামষ্টিক অর্থনৈতিক সংকট ও পরিবেশগত বিরূপ অভিঘাতের মুখে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে চূড়ান্ত উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়িয়ে ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত করার জন্য জাতিসংঘের কাছে যৌথভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ...
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, উন্নয়ন মানে শুধু রাস্তা-ঘাট নির্মাণ নয়; স্বাস্থ্য, শিক্ষা, শিশু চিকিৎসা, খাল খনন এবং মানুষের জীবনমানের উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ। দীর্ঘ ১৭ বছরের অব্যবস্থাপনায় দেশের প্রায় সব খাত ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পৌঁছেছিল।
৪ ঘণ্টা আগে
নারীদের বিরুদ্ধে সাইবার বুলিং, চরিত্রহনন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া কনটেন্ট ছড়ানোর বিষয়ে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাব দিতে গিয়ে দীর্ঘ আইনি ব্যাখ্যা দিচ্ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তখন তাঁকে থামিয়ে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, সংসদ সদস্যের
৫ ঘণ্টা আগে