
কুড়িগ্রামের উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিককে তলব করেছেন আদালত। আসামিকে গ্রেপ্তারে ‘অবহেলা ও গাফিলতি’ প্রদর্শন করে আদালতের কাজে অসহযোগিতার অভিযোগে ওসিকে তলব করা হয়েছে।
আজ বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের যুগ্ম জেলা দায়রা জজ (প্রথম আদালত) মোহাম্মদ নাজমুল হক এই নির্দেশ দেন। একই সঙ্গে আদালত ওসিকে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।
আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, এনআই অ্যাক্টের মামলায় জাহিদ হাসান নামে এক কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। গত ১৬ ফেব্রুয়ারি আদালত ওই কনস্টেবলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। আসামি পলাতক থাকায় আদালত স্থায়ী ও বর্তমান ঠিকানা উল্লেখ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা তামিল করার জন্য উলিপুর থানার ওসিকে নির্দেশ প্রদান করেন। কিন্তু আসামি পুলিশে চাকরিরত সদস্য হওয়া সত্ত্বেও তাঁর গ্রেপ্তারে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেননি ওসি।
জানতে চাইলে ওসি সাঈদ ইবনে সিদ্দিক বলেন, আদালতের আদেশের কপি এখনো পাইনি। পেলে জবাব দেওয়া হবে।’ পরোয়ানা তামিল না হওয়া প্রশ্নে সাঈদ ইবনে সিদ্দিক বলেন, ‘এমনটা আমার জানা নেই। কয়েক দিন আগে ডিএমপি থেকে এক কনস্টেবলকে ধরে এনে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। আর লালমনিরহাটে কর্মরত তাঁকে ধরতে পারব না।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে মারধর, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
১৮ মিনিট আগে
আমার কথা বা ব্যবহারে কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে আমাকে সবাই ক্ষমা করে দিয়েন। আমি অনেক খারাপ একটা পরিস্থিতির মধ্যে জীবন পার করতেছি, আমার দ্বারা আর বেঁচে থাকা সম্ভব না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না বা কাউকে যেন দোষারোপ করা না হয়—সবার কাছে আমার অনুরোধ থাকল। এখন সবাই সুখে-শান্তিতে থাকুক।
৩০ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ি বাজারে দোকানঘরসহ ৭ দশমিক ২৫ শতাংশ জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় বেড়বাড়ি বাজারে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা এস এ শাহীন।
৩৫ মিনিট আগে
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে (৩৬) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৪২ মিনিট আগে