
আষাঢ়ের শেষেও তেমন বৃষ্টি নেই উত্তরের জেলা রাজশাহীতে। ফলে আমন ধানের চারা রোপণ করতে পারছেন না কৃষক। সেচের পানিতে কোন রকম বীজতলা তৈরি করলেও, এভাবে চারা রোপণ থেকে শুরু করে পুরো ফসল ফলানো সম্ভব না। কেননা, এতে খরচ পড়ে যায় অনেক। তাই বৃষ্টির ওপরই সব সময় ভরসা করে এসেছেন এদেশের কৃষক।
তবে চলতি বছর কম বৃষ্টির কারণে আমন ধান রোপণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রাজশাহী জেলায় প্রায় ৮৩ হাজার ৬০০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ জমি থেকে ৩ লাখ ১৭ হাজার ৪৯০ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গত অর্থবছরে চাষ হয়েছিল ৮৩ হাজার ৫৫০ হেক্টর জমিতে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, সঠিক সময়ে রোপণ কাজ সম্পন্ন করা গেলে উৎপাদন লক্ষ্যমাত্রায় প্রভাব পড়বে না।
কৃষকেরা বলছেন, বীজতলা ও ধান রোপণের জন্য তারা বৃষ্টির অপেক্ষায় আছেন। বৃষ্টি না হলে সেচনির্ভর চাষে খরচ দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আর উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলে লাভের হারও কমে যায় স্বাভাবিকভাবে।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, গেল মাসে মাত্র ৬ দিনে ৫২ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত দুই-তিন দিন সামান্য বৃষ্টি হলেও তা দিয়ে ধান রোপণ সম্ভব নয়। এর মধ্যে সেচের পানিতে তৈরি বীজতলা টিকিয়ে রাখতে সার ও কীটনাশক ব্যবহার করায় কৃষকদের খরচ আরও বাড়ছে।
দুর্গাপুর পৌর এলাকার দেবীপুর গ্রামের হেলাল উদ্দিন বলেন, `খরার পর একটু ছিটাফোঁটা বৃষ্টি পড়ছে। ভারী বৃষ্টি হচ্ছে না। ফলে ধান রোপণও হয়নি।'
পুঠিয়া উপজেলার নিমপাড়া গ্রামের শরীফ ওয়াজেদ বলেন, `বর্ষার এক মাস শেষ হতে চললেও বৃষ্টি নেই। জমি ফেটে চৌচির। কবে নাগাদ বৃষ্টি হবে, তখন ধান রোপণ করতে হবে। এতে ফলন কম হওয়ার শঙ্কা আছে।'
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, সাধারণত জুনের শেষ থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহে আমনের বীজতলা প্রস্তুত হয়। তবে এবার বৃষ্টি কম হওয়ায় সেচের পানিতে বীজতলা তৈরি করতে হয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহেও পর্যাপ্ত বৃষ্টি না হলে অতিরিক্ত খরচে ধান লাগানোর আয়োজন করতে হতে পারে বলে জানিয়েছেন কৃষকেরা।
দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাহারা পারভীন লাবণি বলেন, `এবার বৃষ্টি কম। তবে লক্ষ্যমাত্রা ও উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা নেই। কারণ সেচ দিয়ে কৃষকেরা বীজতলা তৈরি করছেন। এখন বৃষ্টি হলে কৃষকেরা আমন রোপণ শুরু করবেন। যে অঞ্চলে বৃষ্টি কম হবে, তারা সেচ দিয়ে ধান রোপণ করবেন। এতে কৃষকের খরচ কিছুটা বাড়বে।'
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নাসিরউদ্দিন বলেন, `বৃষ্টি কম হলেও নানা পদ্ধতি ব্যবহার করে কৃষকেরা বীজতলা তৈরি করছেন। বৃষ্টি হলেই ধান রোপণের ধুম পড়বে। এ ছাড়া কোনো সমস্যা হলে সেচ যন্ত্রের সহায়তা নেওয়া হবে।'

মানিকগঞ্জের সাটুরিয়ায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিবকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে মানিকগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শফিকুল ইসল
১ ঘণ্টা আগে
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের জন্য ইস্যু করা ২৬টি চেকের টাকার অঙ্ক ও বানান পরিবর্তন করে প্রায় ৫১ লাখ টাকার সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৭ জুলাই) তাদের গ্রেপ্তার দেখানো হয়।
২ ঘণ্টা আগে
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব এলাকায় গোড়ালি থেকে হাঁটুসমান পানি জমেছে। জলাবদ্ধতার কারণে রাস্তাঘাটে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী, কর্মজীবী ও রোগীরা।
২ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নে পদ্মা নদীর অব্যাহত ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি হয়েছে। মঙ্গলবার পূর্বরাখি গ্রামসংলগ্ন নদীতীরে আয়োজিত কর্মসূচি থেকে দ্রুত জিওব্যাগ, কংক্রিট ব্লক নিক্ষেপ এবং দীর্ঘমেয়াদি নদীশাসন পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানানো হয়।
২ ঘণ্টা আগে