
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় মিলি বেগম (৩০) নামে এক নারীকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। আজ সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার রাতৈইল ইউনিয়নের তানপুরা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে মৃতের স্বামী আল আমিন (৩০) পলাতক রয়েছেন।
মিলি তানপুরা গ্রামের মিজান শেখের মেয়ে।
জানা গেছে, মিলি বেগম ও তাঁর স্বামী আল আমিন একসঙ্গে গোসল করতে পুকুরে নামেন। গোসল শেষে আল আমিন একাই শ্বশুরবাড়িতে ফেরেন। তিনি নিজের টাকা ও মোবাইল নিয়ে দ্রুত শ্বশুরবাড়ি ত্যাগ করেন। এ সময় তাঁর স্ত্রী সম্পর্কে জানতে চাইলে তিনি তাঁর শাশুড়িকে জানান, মিলি পরে আসবে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মিলি বেগম বাড়িতে ফিরে না আসায় তাঁর মা পুকুরপাড়ে গিয়ে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে কাশিয়ানী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করে।
স্থানীয়দের অভিযোগ, আল আমিন মিলিকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যা করে পালিয়ে গেছে।
কাশিয়ানী-মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান বলেন, ঘটনাটি পারিবারিক বিরোধজনিত হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশের ময়নাতদন্তের পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

হবিগঞ্জের মাধবপুরে সড়কের পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন এলাকাবাসী। আজ সোমবার সকালে উপজেলার উত্তর শাহপুর এলাকার শায়েস্তাগঞ্জ-জগদীশপুর জেলা পরিষদ সড়কের পাশ থেকে নবজাতকটি উদ্ধার হয়।
৮ মিনিট আগে
বরগুনার আমতলীতে আদালতের নির্দেশে চাষ করা জমির ধানের চারা রাতের আঁধারে তুলে ফেলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা আলতাফ আকন ও সেলিম আকনের বিরুদ্ধে। প্রতিবাদ করায় জমির মালিকপক্ষকে দুই দিন বাড়িতে আটকে রাখার অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
১৪ মিনিট আগে
গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে ঠাকুরদাস জামতলা বাজারে ইয়াবা বিক্রি করতে যান ওই গরু ব্যবসায়ী। এ সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে তাঁকে আটক করে পুলিশে খবর দেন। পরে তাঁর কাছ থেকে ৩২ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
১৭ মিনিট আগে
ডিম ও মুরগির উৎপাদন ব্যয়ের তুলনায় ন্যায্যমূল্য না পাওয়া, পোলট্রি খাদ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং বাজারে করপোরেট প্রতিষ্ঠানের একচেটিয়া প্রভাবের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন করেছেন পোলট্রি খামারি ও ডিলাররা।
১৯ মিনিট আগে