
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার তুলাতলী বাজারে কাঁচাপাকা দোকানবিশিষ্ট আলী মার্কেটে আজ শুক্রবার দুপুরে অগ্নিকাণ্ডে একাধিক কাপড়ের দোকান পুড়ে গেছে। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি। ব্যবসায়ীদের দাবি, আগুনে তাঁদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আজ বেলা ১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে লামারবাজার ও চন্দনপুরা ফায়ার স্টেশন থেকে দুটি করে মোট চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টার পর বেলা ২টা ৪৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপসহকারী পরিচালক শাহ ইমরান বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, জুমার নামাজ শেষে মার্কেটে এসে তাঁরা দোকানগুলো পুড়তে দেখেন। আগুনের ধোঁয়ায় ঘটনাস্থলের আশপাশের ভবন ও অন্যান্য মার্কেট ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
আজ ছুটির দিন হওয়ায় মার্কেট বন্ধ ছিল। এ কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বগুড়ার ধুনটে মসজিদের জায়গা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় মসজিদে ভাঙচুর ও মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে।
২ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের সংকট ও আন্তর্জাতিক বাজারের অস্থিরতায় জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়লেও দেশের ৬৫ শতাংশ বিদ্যুৎ গ্রাহকের জন্য দাম বাড়ানো হয়নি বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। যশোরে তিনি সেচ পাম্প সৌরবিদ্যুতে রূপান্তরের পরিকল্পনার কথাও জানান।
১২ মিনিট আগে
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। জুরাইন রেলওয়ে ব্রিজের নিচে পাবলিক টয়লেটের ভেতরে পরিত্যক্ত কক্ষ থেকে ওই কিশোরের মরদেহটি উদ্ধার করে শ্যামপুর থানা-পুলিশ। এরপর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ...
১৬ মিনিট আগে
হবিগঞ্জের চুনারুঘাটে টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার দুপুরে উপজেলার চান্দপুর চা-বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে