
রাজশাহীর চারঘাট উপজেলায় ১৭ বছর বয়সী এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে আজ বুধবার দুপুরে চারঘাট থানায় মামলা করেছেন। মামলায় তিনজনকে অভিযুক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মামলার বিবরণ অনুযায়ী, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার ওই তরুণী স্থানীয় একটি মসজিদে আরবি পড়া শেষে বাড়ি ফিরছিলেন। পথে একই গ্রামের এক যুবক কিছু দেখানোর কথা বলে তাকে পাশের একটি আমবাগানে নিয়ে যায়। সেখানে আরও দুই যুবক অপেক্ষা করছিল।
অভিযোগে বলা হয়েছে, তিনজন মিলে তরুণীকে পার্শ্ববর্তী পাটখেতে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে। তাঁরা হলেন উপজেলার শ্রীখন্ডী গ্রামের লিমন ইসলাম (২২), শিটু আলম (১৮) ও শিবা রহমান (১৬)।
পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ভুক্তভোগী তরুণীর বিয়ে হয়। স্বামী ঢাকায় একটি পোশাক কারখানায় কর্মরত থাকায় তিনি মায়ের বাড়িতে থাকেন।
ঘটনার পর তরুণী বাড়িতে ফিরে স্বজনদের বিষয়টি জানান। এরপর পরিবারের সদস্যরা আজ সকালে তাকে নিয়ে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরে চারঘাট থানায় মামলা দায়ের করা হয়।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে নেওয়ার দাবিতে এবার টানা ৪৮ ঘণ্টার হরতাল-অবরোধের ডাক দিয়েছে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদ। এ কর্মসূচির আওতায় আগামী রোববার সকাল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা-খাগড়াছড়ি মহাসড়ক ও বারইয়ারহাট-ফটিকছড়ি সড়ক বন্ধ থাকবে বলে জানিয়েছে....
৬ মিনিট আগে
প্রক্রিয়াগত নানা জটিলতার কারণে রাজধানীর নাগরিকেরা এখনো কিছু ক্ষেত্রে ভোগান্তির শিকার হচ্ছেন এমনটা মেনে নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, সিটি করপোরেশনকে আরও গতিশীল ও জবাবদিহিমূলক করতে কাজ চলছে...
১০ মিনিট আগে
রেহেনা বেগম স্বামীর মৃত্যুর পর দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করছেন। তাঁর অভিযোগ, বড় ছেলে সংসারের দায়িত্ব পালন করলেও ছোট ছেলে সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে তাঁর ভরণ-পোষণের দায়িত্ব এড়িয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস ও সমঝোতার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি...
১২ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের আবাসিক ভবন এলাকার ১০০ ফুট দৈর্ঘ্যের দুটি সীমানাদেয়াল ফের ধসে পড়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকার উত্তর পাশের ছয়আনি খালের মধ্যে ওই সীমানাদেয়াল দুটি ধসে পড়ে। দেয়াল নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এমন দুরবস্থা হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।
১৬ মিনিট আগে