
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ‘যদি ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে না যেত, তাহলে হয়তো আমাকে মাটির নিচে কিংবা আয়নাঘরে থাকতে হতো। গণ-অভ্যুত্থান সফল হয়েছে বলেই আমি আজ আপনাদের সামনে এসে কথা বলতে পেরেছি।’ আজ শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ১২টায় হাতিয়ার চেয়ারম্যানঘাট এলাকায় নদীভাঙনকবলিত এলাকায় জিও ব্যাগ ডাম্পিং কাজ পরিদর্শন শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
হান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক। যিনি হাতিয়া দ্বীপের উন্নতি করতে পারবেন, আপনারা তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’
নিজেদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বে না জড়ানোর জন্য উপস্থিত সবাইকে ওয়াদা করিয়ে হান্নান মাসউদ বলেন, ‘আপনারা সবাই আমার কাছে ওয়াদা করেন, নিজেরা নিজেদের মধ্যে কেউ হানাহানি, মারামারি করবেন না। বিএনপি-জামায়াত কিংবা এনসিপি যে যে দলই করুক, আমরা যদি নিজেরা নিজেদের মধ্যে মারামারি করি, অরাজকতা সৃষ্টি করি, তাহলে সারা দেশের মানুষ আমাদের খারাপ ভাববে।’
হাতিয়া দ্বীপের উন্নয়নে পরিকল্পনার কথা জানিয়ে এনসিপির এ নেতা বলেন, ‘আমি সরকারের কোনো মন্ত্রী-উপদেষ্টা কিংবা কোনো কিছুতেই নেই। আমার বিশেষ কোনো ক্ষমতাও নেই। আপনারা যেমন আপনাদের সুখ-দুঃখের কথা আমার কাছে শেয়ার করেন, তেমনি আমিও আপনাদের সুখ-দুঃখের সেসব কথা সরকারের সঙ্গে জড়িত যাঁরা রয়েছেন, তাঁদের জানাই। তাঁদের অনুরোধ করে আপনাদের জন্য বিভিন্ন প্রকল্প আনার চেষ্টা করি। আমার নিজের চাচা, খালারাও অসংখ্যবার নদীভাঙনের শিকার হয়ে সবকিছু হারিয়েছে। নদীভাঙনের কষ্ট আমি বুঝি। হাতিয়াতে বিনিয়োগের জন্য এ মাসের শেষের দিকে জাপান থেকে একটি টিম হাতিয়া পরিদর্শন করতে আসবে। আমরা যদি ঠিকভাবে কাজ করার সুযোগ পাই, আগামী পাঁচ বছরের মধ্যে হাতিয়া দ্বীপ সেন্ট মার্টিন থেকেও সুন্দর হবে।’
এ সময় এনসিপির নোয়াখালীর সংগঠক কাজী তানভীর, ইয়াছিন আরাফাত, মেহেদী হাসান সীমান্ত, হাতিয়া উপজেলার প্রধান সমন্বয়কারী সামছুল তিব্রিজসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক মো. আসাদুর রহমানকে মারধর করে রক্তাক্ত করেছে একদল হামলাকারী। সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার থেকে বের হয়ে সিএনজি অটোরিকশায় ওঠার সময় এ হামলার শিকার হন তিনি।
২ ঘণ্টা আগে
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঝালুয়া দক্ষিণপাড়া গ্রামে নাঈম মিয়া (২২) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিবারের সদস্যরা নিজ ঘরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
২ ঘণ্টা আগে
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। নৈতিক স্খলন ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের বহিষ্কার করা হয়। আজ মঙ্গলবার রাতে ছাত্রদল বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি দানিস চৌধুরী ও সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার স্বাক্ষরিত এক...
২ ঘণ্টা আগে
বাগেরহাটের চিতলমারীতে মামলা করায় দুই বোনকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার দক্ষিণ শিবপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে