মাইলস্টোন কলেজের শিক্ষিকা নিহত

রাজধানীর খিলগাঁও মেরাদিয়ায় বাসচাপায় তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামে এক কলেজশিক্ষিকা নিহত হয়েছেন। তিনি আফতাবনগরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকতা করতেন।
আজ বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে মেরাদিয়া বসুমতি হাসপাতালের সামনে মেইন রোডে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষিকার তিশার বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। তাঁর বাবার নাম মো. শফিউদ্দিন আহমেদ। তাঁর স্বামী প্রবাসী। বর্তমানে তিনি মেরাদিয়া নয়াপাড়া এলাকায় থাকতেন।
এ বিষয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, ওই কলেজশিক্ষিকা সন্ধ্যার আগে বাসায় ফেরার সময় রমজান পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এ সময় তিনি রাস্তায় ছিটকে পড়লে অন্য আরেকটি বাসের চাকায় পিষ্ট হন তিনি। পথচারীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাঁকে পার্শ্ববর্তী ফরাজি হাসপাতালে ভর্তি করান। পরে পরিবারের লোকজন খবর পেয়ে রাতে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই অয়ন আরও জানান, ঘটনার পরপরই বাস দুটি জব্দ করা হয়েছে। একটি বাসের চালক ও অন্যটির হেল্পারকে আটক করা হয়েছে। দুর্ঘটনার সময় ওই শিক্ষিকা হেঁটে ফিরছিলেন না কি, মোটরসাইকেলে ছিলেন সেটি এখনো জানা যায়নি। ঘটনাস্থলে কোনো মোটরসাইকেলও পাওয়া যায়নি।
বিস্তারিত বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

বিদ্যুতের খুঁটি সময়মতো না সরানোয় ধীরগতিতে চলছে সাতক্ষীরা সদর থেকে ভেটখালী পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের নির্মাণকাজ। এ কারণে দুই ধরনের ভোগান্তিতে পড়েছেন স্থানীয় মানুষ। একদিকে নির্মাণকাজে ধীরগতির কারণে তাঁদের যাতায়াতে ভোগান্তি দীর্ঘ হচ্ছে, অন্যদিকে বিদ্যুতের খুঁটি অপসারণের জন্য দিনভর বিদ্যুৎ সরবরাহ বন্ধ রা
২৯ মিনিট আগে
পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে রাজশাহী মহানগরের ২৪ নম্বর ওয়ার্ডের তালাইমারি শহীদ মিনার এলাকার নদীতীরে বসবাসরত বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও জরুরি ওষুধ বিতরণ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
৩ ঘণ্টা আগে
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, কোনো রাস্তার ওপর অবৈধভাবে দোকানপাট বসতে দেওয়া হবে না। অবৈধ দোকানের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে এবং তারা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। লালপুরের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত
৩ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীর পদ্মার চরে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রকল্প-সংশ্লিষ্ট দেশি-বিদেশি উদ্যোক্তা ও কর্মকর্তারা আজ বুধবার দুপুরে উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়ার চরের জমি ও পারিপার্শ্বিক অবস্থা পরিদর্শন করেছেন।
৩ ঘণ্টা আগে