
চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন মনোনয়নবঞ্চিত বিএনপি নেতা লায়ন আসলাম চৌধুরীর সমর্থকেরা।
আজ সোমবার (৩ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা মহাসড়কের ভাটিয়ারী, জলিল গেট, বানুরবাজার, কুমিরা, পৌর সদরের শেখপাড়াসহ বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন।
এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন। এতে মহাসড়কের দুদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, দেখা দেয় চরম ভোগান্তি।
বিক্ষুব্ধ নেতা-কর্মীরা জানান, বিএনপির রাজনীতির জন্য সর্বস্ব হারানো আসলাম চৌধুরী টানা ৯ বছর মিথ্যা মামলার ঘানি টেনেছেন। ব্যবসাসহ হারিয়েছেন সবকিছু। দলের জন্য নিবেদিত এ নেতাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়া সীতাকুণ্ডের বিএনপির নেতা-কর্মীরা কখনো মেনে নেবে না। অবিলম্বে মনোনয়নবঞ্চিত বিএনপির ত্যাগী নেতা আসলাম চৌধুরীকে মনোনয়ন না দিলে সীতাকুণ্ড বিএনপির নেতা-কর্মীরা বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালন করবেন।
বিএনপির বিক্ষুদ্ধ নেতা-কর্মীদের মহাসড়ক অবরোধের কারণে চট্টগ্রামের ভাটিয়ারী থেকে শেখপাড়া পর্যন্ত উভয়মুখী সড়কে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ধীরে ধীরে যানজট মহাসড়কের সীতাকুণ্ড অংশে ছড়িয়ে পড়ে। তবে অবরোধের দীর্ঘ এক ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো অবরোধ কর্মসূচি চলমান রয়েছে। স্বাভাবিক হয়নি মহাসড়কে যানবাহন চলাচল।

বার আউলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোমিন জানান, আসলাম চৌধুরী-সমর্থিত বিক্ষুব্ধ বিএনপি নেতা-কর্মীদের অবরোধের কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভাটিয়ারী থেকে শেখপাড়া পর্যন্ত রাস্তায় যানজট তৈরি হয়েছে। বিক্ষোভকারীদের বুঝিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন তাঁরা।
সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, আসলাম চৌধুরী-সমর্থিত বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মহাসড়কের বেশ কয়েকটি স্থানে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছেন। পুলিশ অবরোধকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে কাজ করছে।

সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাফর আহমদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৮ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকা জরিমানা করা হয়েছে।
৩৫ মিনিট আগে
ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার পথে চলন্ত ট্রেনে অজ্ঞাত ব্যক্তির ছোড়া পাথরে ডান চোখ হারিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. সাব্বির হোসেন (২২)। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি আর ফেরার সম্ভাবনা নেই। মাথাতেও গুরুতর আঘাত পেয়েছেন তিনি।
৩৮ মিনিট আগে
বৈরী আবহাওয়া ও অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চার ইউনিয়নের প্রায় ৮০০ মিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক স্থানে বাঁধ ভেঙে যাওয়ায় প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। দ্রুত মেরামত করা না হলে বর্ষার শেষ দিকে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
৩৮ মিনিট আগে
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা স্পিডবোট ঘাট থেকে দুটি স্পিডবোটের ইঞ্জিন লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় ঘাটের এক প্রহরীকে হাত-পা বেঁধে ফেলে রেখে যায় তারা। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে এ ঘটনা ঘটে...
৪৩ মিনিট আগে