
ঢাকার সাভারে বকেয়া বেতন ও ভাতার দাবিতে উরি অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা কয়েকজন কর্মকর্তাকে অবরুদ্ধ রেখে বিক্ষোভ করছেন। গতকাল বৃহস্পতিবার রাত থেকে কয়েক শ শ্রমিক এ বিক্ষোভ করছেন বলে জানা গেছে। আজ শুক্রবার দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের আন্দোলন চলছিল।
শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাভারের আরাপাড়ায় একটি ভাড়া করা ভবনে উড়ি অ্যাপারেলসের কার্যক্রম চলছিল। কারখানাটিতে প্রায় দেড় হাজার শ্রমিক কাজ করেন। সম্প্রতি প্রতিষ্ঠানটির বিদেশি মালিক আরাপাড়া থেকে কারখানাটি অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত নেন। কিন্তু অধিকাংশ শ্রমিক পরিবর্তিত স্থানে কাজ করতে অস্বীকৃতি জানান এবং তাঁদের সব ধরনের পাওনা পরিশোধ করে দিতে বলেন।
প্রতিষ্ঠানটির নমুনা বিভাগে কর্মরত ব্যবস্থাপক পলাশ আহমেদ বলেন, ৮০ ভাগ শ্রমিক স্থানান্তরিত কারখানায় কাজ করতে অপারগতা প্রকাশ করেন। এই অবস্থায় শিল্প পুলিশ, বিজিএমইএ কর্তৃপক্ষ ও মালিকপক্ষের মধ্যস্থতায় গতকালের মধ্যে তাঁদের নভেম্বর মাসের বকেয়া বেতনসহ চলতি মাসের বেতন ও নিয়ম অনুযায়ী সব প্রকার পাওনা পরিশোধের সিদ্ধান্ত হয়। কিন্তু সিদ্ধান্ত অনুযায়ী গতকাল তাঁদের পাওনা পরিশোধ না করায় শ্রমিকেরা আন্দোলনে নামেন।
সোহানুর রহমান নামের এক শ্রমিক বলেন, ‘পাওনা পরিশোধ না করেই মালিকপক্ষ কয়েক দিন ধরে রাতে যন্ত্র ও মালামাল স্থানান্তর করছিল। এসব কারণে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বৃহস্পতিবার রাতেই উত্তেজিত শ্রমিকেরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে কয়েকজন কর্মকর্তাকে অবরুদ্ধ করেন। এর পর থেকে পালা করে আমরা তাঁদের অবরুদ্ধ করে রেখেছি। আমাদের পাওনা পরিশোধ না করা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখা হবে।’
এ বিষয়ে অবরুদ্ধ কর্মকর্তাদের সঙ্গে কথা বলার জন্য কারখানার ভেতরে যাওয়ার চেষ্টা করলে শ্রমিকেরা বাধা দেন।
সকাল সাড়ে ১০টার দিকে শিল্প পুলিশ-১-এর (আশুলিয়া) পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, বকেয়া বেতনসহ সব ধরনের পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকেরা আন্দোলন করছেন। মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে তাঁদের দাবি পূরণে ব্যবস্থা নেবে।

তোফাজ্জল মিয়াসহ অন্য চালকেরা চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তাঁদের মারধর করেন। একপর্যায়ে চালকেরা মিলে স্থানীয়দের সহযোগিতায় প্রধান অভিযুক্ত শফিক মিয়াকে আটক করেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় পরিস্থিতি বেগতিক দেখে অন্যরা পালিয়ে যান।
৩ মিনিট আগে
আজ সকাল থেকে মুনসুরাবাদ বাজার সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে পুনরায় তাঁদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় প্রায় আধাঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে এ সংঘর্ষ আশপাশে ছড়িয়ে পড়ে। এ সময় ছাদে উঠে ইটপাটকলেও নিক্ষেপ করতে দেখা যায় অনেককে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত আনসার গার্ডের ক্যাম্প ইনচার্জ পিসি মো. শামসুল হক (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (৪ এপ্রিল) রাত আনুমানিক দেড়টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত অবস্থায় তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
শ্বশুরবাড়িতে অবস্থানকালে স্ত্রীর সঙ্গে কলহে জড়িয়ে পড়েন জলিল ব্যাপারী। একপর্যায়ে তিনি আত্মহত্যার উদ্দেশ্যে গলায় রশি বেঁধে গাছের ডালের সঙ্গে সেটি আটকে গাছে উঠে দাঁড়িয়ে থাকেন। স্থানীয়রা তাঁকে নামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
১ ঘণ্টা আগে