
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক দুটি অভিযানে ১ লাখ ৪ হাজার ৬৬০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও ১টি মোটরবাইক জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে দেওয়া ১১ বিজিবি ও ৩৪ বিজিবির পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তাঁদের পরিচালিত অভিযানে ইয়াবার পাশাপাশি একটি মোটরসাইকেলও উদ্ধার করেছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১৩ লাখ ৯৮ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
১১ বিজিবির সূত্র জানান, তাঁরা বুধবার রাতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল আদর্শগ্রাম চেকপোস্টের কাছে একটি স্টিলের ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় লেবু ভর্তি দুটি পরিত্যক্ত বস্তায় তল্লাশি চালিয়ে ৯৯ হাজার ৬৪০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তবে এসব মাদকের কোনো মালিককে পাওয়া যায়নি। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৯৮ লাখ ৯২ হাজার টাকা।
অপরদিকে ৩৪ বিজিবি সূত্র জানান, ঘুমধুম বিওপির একটি টহল দল সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ১ দশমিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া ব্রিজ এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৫ হাজার ২০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৬ হাজার টাকা।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম ও নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। মাদক পাচার রোধে সীমান্ত এলাকায় নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধার করা ইয়াবা ও মোটরসাইকেলসহ জব্দ করা আলামত পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শারদীয় দুর্গাপূজার ছুটিতে পাটুরিয়া লঞ্চ ও ফেরিঘাট সচল রাখা এবং যাত্রীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত, পুলিশ, কোস্টগার্ড ও নৌপুলিশ মোতায়েনের ঘোষণা দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
২ মিনিট আগে
চট্টগ্রামের হালিশহরের রমনা আবাসিক এলাকায় সাংবাদিক এম এ হোসাইনকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হালিশহর থানায় ১০-১২ জনকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
২ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার নাওগাঁও ইউনিয়নের রামপুর গ্রামে জাল নোটের বেচাকেনা চলছে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে এক হাজার টাকার ৬১০টি জাল নোট জব্দ করা হয়। এ সময় জাল নোটের কারবারে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।
৫ মিনিট আগে
ঢাকার সাভারে ৩৪ ঘণ্টা ধরে নিখোঁজ রয়েছেন ইতালিপ্রবাসী কাজী জাবের (৩৪)। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনায় সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর বাবা। কাজী জাবের সাভার পৌরসভার সবুজবাগ এলাকার বাচ্চু কাজীর ছেলে।
৩০ মিনিট আগে