Ajker Patrika

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ৫৬
রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন
রাজধানীর কাফরুলে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

রাজধানীর কাফরুলে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

আজ শুক্রবার রাত ১০টা ১৪ মিনিটে বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা শাহজান ইসলাম জানান, কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক বাসে আগুন লাগার খবর পান। পরে কর্মীরা আগুন নিভিয়েছেন।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে আজ দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর মালিবাগ, মহাখালী, আগারগাঁও ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত