
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের ঘুন্টিবাজার এলাকায় মুখোমুখি ট্রাকের চাপায় ইজিবাইকের ৩ আরোহী নিহত ও ছয়জন আহত হয়েছে। আজ সোমবার সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে পাটগ্রাম থেকে বুড়িমারীগামী একটি ডাম্প ট্রাক ঘুন্টিবাজার এলাকায় পৌঁছালে একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দিয়ে পাশের একটি দোকানে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এতে আহত হয় অন্তত ছয়জন। গুরুতর আহতদের রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এতে ছয়জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও সহকারী চালক পলাতক রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে জুয়েল মিয়া নামে একজন নিহত হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার শান্তিপুর গ্রামে এই ঘটনা ঘটে। জুয়েল মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার নিলোখ্খা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে।
৪ মিনিট আগে
নওগাঁয় সিএনজিচালিত অটোরিকশার চালক ও বাসের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের পর উভয় পক্ষই দ্বিতীয় দিনের মতো যান চলাচল বন্ধ রেখেছে। কোনো ঘোষণা ছাড়াই গতকাল রোববার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ ও কয়েকটি আন্তজেলা রুটে বাস ও সিএনজিচালিত অটোরিকশা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা।
৪৩ মিনিট আগে
ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে শৌচাগারে যাওয়ার কথা বলে ২৫ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ...
১ ঘণ্টা আগে
রাড্ডা এমসিএইচ-এফপির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার আজকের পত্রিকাকে বলেন, সকালে এসে প্রথমে গেট খুলে দেওয়া হয়। এরপর ভাঙা ভবনগুলো পরিষ্কার করা হয়েছে। বর্তমানে টিকাদান কার্যক্রমসহ সক্ষমতা অনুযায়ী অন্যান্য স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে