
বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে এমন কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘আজ মহান স্বাধীনতা দিবস। এই দিনে আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে সমগ্র জাতিকে স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন। দীর্ঘ ৯ মাস সেই যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি।’ তিনি বলেন, ‘আজকে একটা ভিন্ন পরিবেশে আমরা এই স্বাধীনতা দিবস উদ্যাপন করতে পারছি, আমরা সম্পূর্ণ ফ্যাসিস্টমুক্ত একটা পরিবেশে এই দিনটা উদ্যাপন করতে যাচ্ছি। আমাদের একটাই দুঃখ, এই দিনে আজকে আমাদের স্বাধীনতার আরেকজন সংগ্রামী নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া আমাদের মধ্যে নেই।’
মির্জা ফখরুল বলেন, ‘আজকে আমরা অত্যন্ত সাহসী বোধ করছি, আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব নির্বাচনে জয়যুক্ত হয়ে আমাদের নেতৃত্ব দিচ্ছেন এবং নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ নিচ্ছি। আমরা সেই লক্ষ্যে আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করব।’

নিজের জীবন বাঁচাতে মাত্র ৫ সেকেন্ড সময় পেয়েছিলেন তিনি। বাসটি ডুবে যাওয়ার মুহূর্তে কীভাবে নদীর পানিতে ছিটকে পড়লেন, তা তিনি বলতে পারেন না। নদী সাঁতরে ডাঙায় ওঠার সঙ্গে সঙ্গে এক উদ্ধারকারী তাঁর হাতের মোবাইলটি ছিনিয়ে নেন। সেটি আর ফেরত দেননি। তবে মোবাইল গেলেও বেঁচে ফিরতে পেরে শুকরিয়া আদায় করছেন খাইরুল।
১ ঘণ্টা আগে
বগুড়ার সারিয়াকান্দিতে ছুরিকাঘাতে জাকারিয়া শয়ন (২৬) নামের স্বেচ্ছাসেবক দলের এক কর্মী খুন হয়েছেন। বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের জোড়গাছা পূর্বপাড়া গ্রামে খুনের এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেন সীতাকুণ্ডের ভাটিয়ারী বাংলাদেশ মিলিটারি গেট-সংলগ্ন রেললাইন এলাকা অতিক্রমকালে ট্রেনের পাওয়ার কার ও তার সঙ্গে লাগোয়া শীতাতপনিয়ন্ত্রিত একটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের...
২ ঘণ্টা আগে
জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধারা, জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের প্রশাসক এবং নৌ পুলিশের পক্ষে পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান পুষ্পস্তবক অর্পণ করেন।
২ ঘণ্টা আগে