
রংপুরের পীরগঞ্জে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (রংপুর-৬) নুরুল আমীনের বিরুদ্ধে প্রকল্প বরাদ্দে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়। এর পরপরই গ্রামবাসীর ব্যানারে এমপির পক্ষে সংবাদ সম্মেলন করেছেন এক সাবেক ছাত্রশিবির নেতা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের তুলারামপুর এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে গ্রামবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পীরগঞ্জ উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবু কাওছার মো. মুজাহিদুল ইসলাম।
লিখিত বক্তব্যে আবু কাওছার বলেন, ‘আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছি। সম্প্রতি আমাদের তুলারামপুর গ্রামে একটি ওয়াক্তিয়া মসজিদের সংস্কার, মাটি ভরাট প্রকল্প এবং রাস্তা সলিংকরণ প্রকল্প নিয়ে বিভিন্ন গণমাধ্যমে মাননীয় সংসদ সদস্য মো. নুরুল আমীনকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ হয়েছে, তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা এ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের অবস্থান জনগণের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরতে চাই।’
সাবেক এ শিবির নেতা আরও বলেন, ‘বিগত সরকারের সময়ে এ এলাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে বঞ্চিত ছিল। গ্রামবাসীর প্রয়োজন বিবেচনায় এমপি সাহেব মসজিদের সামনে মাটি ভরাট ও সংস্কারের জন্য একটি এবং রাস্তা সলিংকরণের জন্য আরেকটি প্রকল্প বরাদ্দ দিয়েছেন। আমরা গ্রামবাসীর পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। প্রকল্পে কোনো অনিয়ম বা অন্যায় হয়নি। এলাকায় এমপির আত্মীয়স্বজন থাকলে সেখানে মসজিদ বা রাস্তাঘাটে কি বরাদ্দ দেওয়া যাবে না?’
লিখিত বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আবু কাওছার। এক প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন, দুটি প্রকল্পের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এমপির ভগ্নিপতি ইয়াকুব আলী ও ভাগনে সালমান শরিফ শাওন।

উল্লেখ্য, তুলারামপুরে একই পরিবারের দুই সদস্যকে প্রকল্প সভাপতির দায়িত্ব দেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে টিআর কর্মসূচির আওতায় তুলারামপুরের একটি ‘ওয়াক্তিয়া নামাজঘর’-এর উন্নয়নের জন্য ১ লাখ ৪৮ হাজার ২৩৮ টাকা বরাদ্দ দেওয়া হয়। পরে একই নামাজঘরের নামে সংসদ সদস্যের কাবিখা বরাদ্দ থেকে আরও ১০ টন গম বরাদ্দ দেওয়া হয়। এ প্রকল্পের সভাপতি করা হয় ইয়াকুব আলীকে। স্থানীয় বাসিন্দাদের দাবি অনুযায়ী তিনি সংসদ সদস্য নুরুল আমীনের ভগ্নিপতি।
এদিকে নামাজঘরসংলগ্ন একটি সড়কে সলিং নির্মাণের জন্য আরও আট টন চাল বরাদ্দ দেওয়া হয়। ওই প্রকল্পের সভাপতির দায়িত্ব দেওয়া হয় ইয়াকুব আলীর ছেলে সালমান শরিফ শাওনকে, যিনি সংসদ সদস্যের ভাগনে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একই স্থাপনার জন্য একাধিকবার বরাদ্দ এবং দুটি প্রকল্পের দায়িত্ব সংসদ সদস্যের নিকটাত্মীয়দের হাতে দেওয়ায় প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা, জবাবদিহি ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁদের দাবি, ওই গ্রামের একটি বড় জামে মসজিদে নিয়মিত শতাধিক মুসল্লি নামাজ আদায় করেন। মসজিদটির উন্নয়নের জন্য বরাদ্দ চেয়ে আবেদন করা হলেও সেখানে কোনো বরাদ্দ দেওয়া হয়নি। বরং সংসদ সদস্যের আত্মীয়দের সম্পৃক্ত করে প্রকল্প দুটি বাস্তবায়ন করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, সরকারি বরাদ্দ বণ্টনে স্বচ্ছতা ও সমতা থাকা প্রয়োজন। একই পরিবারের সদস্যদের হাতে একাধিক প্রকল্পের দায়িত্ব দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৪৮ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতা মারজুক আব্দুল্লাহ। গতকাল বৃহস্পতিবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়। আদালতের বিচারক এস এম শরীয়ত উল্লাহ অভিযোগ আমলে নিয়ে
৪ মিনিট আগে
খুলনার রূপসা উপজেলার ওয়াপদা বেড়িবাঁধ সড়কে ইতি (১৮) নামে দশম শ্রেণির এক ছাত্রীকে গুলি করেছে হেলমেট পরা দুর্বৃত্তরা। আজ শুক্রবার রাত ৮টার দিকে এ গুলির ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
ঢাকার ধামরাইয়ে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে ছুরিকাঘাতের ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। হামলায় গুরুতর আহত দুই ভাই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
২১ মিনিট আগে
লালমনিরহাটের আদিতমারী উপজেলার সীমান্তঘেঁষা তালুক দুলালী রাজকাছারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি ভবনের একটিকে দুই বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেই থেকে একটি ভবন পরিত্যক্ত রয়েছে। অন্যদিকে আরেকটি ভবনে শিক্ষার্থী সংকুলান না হওয়ায় বর্তমানে পাশে একটি মন্দিরের বারান্দায় চলছে পাঠদান ক
২৩ মিনিট আগে