
গাইবান্ধার পলাশবাড়ীতে আওয়ামী লীগের এক নেত্রীকে উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনা করছেন নিটিজেনরা।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০ ডিসেম্বর জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা ও সাধারণ সম্পাদক মৌসুমী আকতার তমা পলাশবাড়ী উপজেলা কমিটির অনুমোদন দেন। ৫১ সদস্যের কমিটিতে অরজিনা পারভীন চাঁদনীকে মহিলা দলের সভাপতি করা হয়।
তিনি বর্তমানে উপজেলার হোসেনপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নেত্রী। এ ছাড়া সাংগঠনিক পদে নাছিমা বেগমকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনিও একই উপজেলার বরিশাল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী।
জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে উপজেলা আওয়ামী লীগের এক নেতা আজকের পত্রিকাকে বলেন, ‘অরজিনা পারভিন ও নাছিমা বেগম দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁরা বিগত বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন। তবে তাঁরা কোনো পদে ছিলেন সেটা আমার এই মুহূর্তে জানা নেই।’
তবে এই বক্তব্য অস্বীকার করে আরজিনা পারভীন চাঁদনী বলেন, ‘আওয়ামী লীগ করার প্রশ্নই ওঠে না। আমার বাবা ও পরিবার বিএনপির রাজনীতি করে এবং এখনো একজন জনপ্রতিনিধি।’ এ বিষয়ে জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।

পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘পলাশবাড়ী মহিলা দলের কমিটিতে যাদের রাখা হয়েছে, ৫ আগস্টের আগে দলের পক্ষে তাদের কোনো ভূমিকাই ছিল না। অবশ্যই অর্থের বিনিময়ে এ কমিটি দেওয়া হয়েছে।’ অনতিবিলম্বে এ কমিটি বাতিলের দাবি জানান তিনি।
জেলা ছাত্রদলের সহসভাপতি মিল্লাত সরকার মিলন বলেন, ‘সাড়ে ১৫ বছরের লড়াই-সংগ্রামে যাদের কোনো ছায়া পর্যন্ত কেউ দেখেননি, তারা কীভাবে পদ পান?’

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক বলেন, উপজেলা মহিলা দলের কমিটির বিষয়ে তিনি কিছু জানেন না। বিভিন্ন কমিটিতে আওয়ামী লীগের লোকজন ঢোকায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘অনুপ্রবেশকারীদের দলে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এসব করা হচ্ছে।’

বরগুনার তালতলীর টেংরাগিরি কুমির প্রজনন কেন্দ্রে নীরবে প্রতীক্ষার গল্প বয়ে চলেছে ‘টেংরা’ ও ‘ছখিনা’ নামের কুমির জুটি। ১৩ বছর ধরে তারা আশায় ডিম পাড়ে, জীবনের স্পন্দনে ছানা জন্ম দেয়। কিন্তু প্রতিবারই সেই নতুন প্রাণের আলো নিভে যায় অদৃশ্য কোনো অন্ধকারে।
৩৬ মিনিট আগে
দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলায় ইনারবার খননকাজ শুরু হয়েছিল ২০২১ সালের মার্চ মাসে। খননকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের ৩০ জুন। কিন্তু ডাম্পিং (খননের বালু ফেলা) জটিলতায় সেই খননকাজ চলতি বছরের ৩০ জুনের মধ্যে শেষ করার চেষ্টা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে প্রকল্পের ব্যয় ১৬৮ কোটি টাকা বেড়ে গেছে ।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে মোবাইল ফোন চুরির অভিযোগে দুই শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলার ধলা এলাকায় গত ২৭ মার্চ ঘটনাটি ঘটলেও গতকাল শুক্রবার ভুক্তভোগীদের এক স্বজন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেন।
১ ঘণ্টা আগে
নওগাঁর মহাদেবপুর উপজেলার আত্রাই নদের ওপর প্রায় সাড়ে ৩০ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হয়। কিন্তু সেতুর কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় এক বছরেও চালু করা সম্ভব হয়নি এটি। ফলে সেতুর কোনো সুফল পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দাদের বাঁশের সাঁকো দিয়ে নদ পার হতে হচ্ছে।
১ ঘণ্টা আগে