চাঁদপুর শহরের বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্য অস্ত্র হাতে ভিডিও তৈরি করে ফেসবুকে ভাইরাল হয়েছে। সেই ভিডিও ক্লিপ চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে এলে জেলা শহর কিশোর গ্যাং মুক্ত করতে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভাইরাল ভিডিওতে থাকা সন্দেহজনক পাঁচ কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়।
আটকের তথ্য আজ বৃহস্পতিবার সকালে আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।
থানা-পুলিশ জানায়, ফেসবুকে ভিডিও দেখে গতকাল বুধবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত চাঁদপুর শহরের আউটার স্টেডিয়ামের সুইমিং পুল, মিশন রোড, লেকের পাড়, আল আমিন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন পার্কের মাঠে অভিযান পরিচালনা করে মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় আউটার স্টেডিয়াম এলাকা থেকে পাঁচ কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। আটকদের নাম প্রকাশ করেনি পুলিশ।
ওসি বাহার মিয়া জানান, শহরকে কিশোর গ্যাং মুক্ত করতে পুলিশ সুপারের নির্দেশে অভিযান অব্যাহত রয়েছে। আটক পাঁচ কিশোরের মধ্য থেকে তিনজনের বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় তাঁদেরকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি দুজন ভাইরাল ভিডিও ক্লিপে যুক্ত থাকায় তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হবে।

সেদিনের প্রত্যক্ষদর্শী রেলস্টেশন এলাকার শেখ আব্দুর রহিমের ভাষ্য অনুযায়ী, ৪ এপ্রিল ভোরে মাদ্রাসার শিক্ষার্থীরা ফজরের নামাজ শেষে কোরআন তিলাওয়াত করছিলেন। এ সময় স্থানীয় বিহারিদের সহায়তায় পাক হানাদার বাহিনী মাদ্রাসা প্রাঙ্গণে হামলা চালায়।
১৯ মিনিট আগে
বরগুনার তালতলীর টেংরাগিরি কুমির প্রজনন কেন্দ্রে নীরবে প্রতীক্ষার গল্প বয়ে চলেছে ‘টেংরা’ ও ‘ছখিনা’ নামের কুমির জুটি। ১৩ বছর ধরে তারা আশায় ডিম পাড়ে, জীবনের স্পন্দনে ছানা জন্ম দেয়। কিন্তু প্রতিবারই সেই নতুন প্রাণের আলো নিভে যায় অদৃশ্য কোনো অন্ধকারে।
৫ ঘণ্টা আগে
দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলায় ইনারবার খননকাজ শুরু হয়েছিল ২০২১ সালের মার্চ মাসে। খননকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের ৩০ জুন। কিন্তু ডাম্পিং (খননের বালু ফেলা) জটিলতায় সেই খননকাজ চলতি বছরের ৩০ জুনের মধ্যে শেষ করার চেষ্টা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে প্রকল্পের ব্যয় ১৬৮ কোটি টাকা বেড়ে গেছে ।
৫ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে মোবাইল ফোন চুরির অভিযোগে দুই শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলার ধলা এলাকায় গত ২৭ মার্চ ঘটনাটি ঘটলেও গতকাল শুক্রবার ভুক্তভোগীদের এক স্বজন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেন।
৬ ঘণ্টা আগে