
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদকের টাকার জন্য মাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে গেন্দু মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চরদেবকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গেন্দু ওই গ্রামের কালাচান মিয়ার ছেলে। তিনি পেশায় ট্রাক্টরচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেন্দু দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। গতকাল শনিবার সন্ধ্যায় মাদকের টাকা চেয়ে তিনি মাকে মারধর শুরু করেন। এ সময় বড় ভাই হৃদয় বাধা দিলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে হৃদয় ছুরি দিয়ে গেন্দুর বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা গেন্দুকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে হৃদয় মিয়াকে আটক করেছে। নিহত গেন্দু মাদকাসক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জের সিংগাইরে ঘনবসতিপূর্ণ এলাকায় অনুমোদনহীন মাছ ও মুরগির খাদ্য তৈরির কারখানাটিতে অভিযান চালিয়ে সেটি সিলগালা করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার দুপুরে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খানপাড়া এলাকায় এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবির।
৪ মিনিট আগে
চট্টগ্রামের সাতকানিয়ার পশ্চিম ঢেমশা ইউনিয়নে সোমবার পৃথক ঘটনায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বিকেলে একই পুকুরে ডুবে মারা যায় এজাহার ও উম্মে মানহা। এর আগে দুপুরে অন্য একটি পুকুর থেকে উদ্ধার করা হয় আলিফা আক্তারের মরদেহ।
৪ মিনিট আগে
কোলাহল, দুরন্তপনা ও স্কুল যাওয়ার বয়সে তানিয়া কাতরাচ্ছে হাসপাতালে মেঝেতে। অভাবের তাড়নায় দু’মুঠো ভাতের জন্য বাসা বাড়িতে কাজ করতে গিয়ে মানুষের চরম নিষ্ঠুরতার সাক্ষী হয়ে আছে তার ১১ বছরের ছোট্ট শরীরটি। পুরো শরীরজুড়ে ক্ষত চিহ্ন, ফাটা মাথায় একাধিক সেলাই, পিঠের গভীর ক্ষততে ধরেছে পচন। পচন ধরেছে দুই পায়েও।
৭ মিনিট আগেফরিদপুরের আলফাডাঙ্গায় সুপ্রিম কোর্টের আইনজীবী রাফিজুল ইসলামের বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। ডাকাতেরা তাঁর মা ও বাবাকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ২২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে আলফাডাঙ্গা পৌরসভার মিঠাপুর কলেজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
৮ মিনিট আগে