
বাগেরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আজ শনিবার দুপুরে বাগেরহাট-রূপসা পুরাতন সড়কের সদর উপজেলার রহিমাবাদ স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলো আলিম পরীক্ষার্থী আরাফাত (১৮) ও মইনুল কাজী (৫২)। দুজনই বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বাসিন্দা।
দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে খুলনার দুটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যায় খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মইনুল কাজীর মৃত্যু হয়।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুল আরেফিন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আহত অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর বংশালে একটি পোশাক কারখানায় শামীম (২২) নামে এক কর্মচারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন...
২ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে পিকআপ ভ্যানচাপায় মিজানুর রহমান (৪৮) নামের এক ইউনিয়ন যুবদল নেতার মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের ব্রহ্মচারী নামক স্থানে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
শুক্রবার রাতে পুরানবাড়ি গ্রামের একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ইমনের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। পরে শনিবার পালিয়ে যাওয়ার সময় আঠারোবাড়ি রেলওয়ে স্টেশন এলাকায় স্থানীয় লোকজন তাকে আটক করেন। আটকের পর তাকে পেটাতে পেটাতে গ্রামে ফিরিয়ে আনা হয়। পরে গ্রামের মসজিদের সামনে বেঁধে রাখা হলে একপর্যায়ে তিনি মারা
২ ঘণ্টা আগে
বেলা সাড়ে ১১টার দিকে আজিজুল গাজী নিজের দুটি গরু গোসল করানোর জন্য কালাবদর নদীর তীরে নিয়ে যান। এ সময় তাঁর পাঁচ বছরের শিশুসন্তান আব্দুল্লাহ নদীর পাড়েই দাঁড়িয়ে ছিল। হঠাৎ তীব্র ভাঙনে আব্দুল্লাহর পায়ের নিচের মাটি ধসে পড়ে এবং সে মাটির নিচে চাপা পড়ে নদীতে তলিয়ে যেতে থাকে।
২ ঘণ্টা আগে