
সাতক্ষীরার দেবহাটায় একটি মুরগির খামারে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। অস্ত্রের মুখে খামারে থাকা ব্যক্তিদের জিম্মি করে মুরগি, মুরগির খাদ্য, ব্যাটারি, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে অস্ত্রধারীরা। এই ঘটনায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সাড়া না পাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে উপজেলার কদমখালি-শশাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দেবহাটা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. আনছার আলী বিশ্বাস।
অভিযোগ সূত্রে জানা গেছে, রাতের আঁধারে ৩০-৪০ জনের একটি দল পিকআপ ভ্যান নিয়ে খামারে আসে। তাদের কয়েকজনের হাতে দা, লাঠি ও আগ্নেয়াস্ত্র ছিল। খামারে থাকা লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখা হয়। পরে খামারের সাড়ে ৬০০ মুরগি, ২০ বস্তা মুরগির খাবার, আইপিএস ব্যাটারি ও বিভিন্ন মালামাল পিকআপে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে মোটরসাইকেল রেখে মাছের ঘেরে যাই। আড়াইটায় এসে দেখি মোটরসাইকেল নেই। সেখানে ৪০-৫০ জন লোক দা-কুড়াল ও বন্দুক নিয়ে অবস্থান করছিল।
লক্ষ্মী মণ্ডল নামের আরেক স্থানীয় বাসিন্দা জানান, রাতে বাড়ির বাইরে হইচই শুনতে পান। লাঠি ও ধারালো অস্ত্র হাতে লোকজনকে চলাচল করতে দেখেছেন তিনি।
খামারের মালিক আনছার আলীর ছেলে সবুজ হোসেন দাবি করেন, খামারে প্রায় ৬৫০টি সোনালি মুরগি, ২০ বস্তা খাবার, আইপিএস ব্যাটারি ও অন্যান্য মালামাল ছিল। সব মিলে ৫ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আনছার আলীর ভাই জিয়াত আলী বিশ্বাস বলেন, ‘রাতে কয়েকজন ব্যক্তি ভাইয়ের মাথায় পিস্তল ঠেকিয়ে খামারের সবকিছু নিয়ে গেছে। আমি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে বিষয়টি জানাই। তারা আসি আসি করে পরদিন সকালে এসেছে।’
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয় জরুরি সেবা নম্বরে খবর পাওয়ার পরও সময়মতো পুলিশ গেল না কেন—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, কেন পুলিশ গেল না, বিষয়টি খতিয়ে দেখা হবে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম ডাউন লাইনে দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ট্রলিটি উদ্ধার শেষে যোগাযোগ স্বাভাবিক হয়। ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা রেলওয়ে বিভাগ।
৭ মিনিট আগে
সিয়াম প্রতিবেশী মামাতো ভাই আনিছুরের সঙ্গে পুকুরপাড়ে খেলছিল। খেলার একপর্যায়ে সিয়াম পুকুরে পড়ে যায়। পরে আনিছুর দৌড়ে বাড়ি গিয়ে বিষয়টা বলে। এরপর পরিবারের সদস্যরা পুকুর থেকে সিয়ামকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১৮ মিনিট আগে
নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে বাড়িতে ঢুকে আব্দুল্লাহ ওরফে বাবু (২৬) নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আরও দুজন আহত হয়েছেন।
২২ মিনিট আগে
সিলাম চকেরবাজার এলাকার ‘শাহ গোষ্ঠী’ ও ‘শেখ গোষ্ঠী’র মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে শাহ গোষ্ঠীর রাসেল আহমদ শেখ গোষ্ঠীর এক যুবকের ছবি ব্যবহার করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এরই জেরে আজ বিকেলে চকেরবাজার এলাকায় রাসেলকে একা পেয়ে শেখ গোষ্ঠীর কয়েকজন তাঁর ওপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করে।
৩৩ মিনিট আগে