
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম টানা ২৩ ঘণ্টা ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন। সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার (১২ অক্টোবর) দুপুরে প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপাচার্যসহ ভবনের ভেতরে অবস্থানকারীরা বের হতে পারেননি। এদিকে, ভবনের ভেতরে থাকা ব্যক্তিদের জন্য সকালের নাশতা পৌঁছে দিয়েছেন শিক্ষার্থীরা।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, উপাচার্যসহ ১০ থেকে ১১ জন প্রশাসনিক ভবনের ভেতরে অবরুদ্ধ রয়েছেন। শিক্ষার্থীরা রাতভর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। আন্দোলনকারীরা ভবনটির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দিয়েছেন বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে প্রশাসনিক ভবনের ফটকের তালা ভেঙে চুয়েট শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কার্যালয়ে প্রবেশ করেন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। খবর পেয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা তাঁকে দুপুর ১২টার মধ্যে ভবন ছাড়ার সময় বেঁধে দেন। নির্ধারিত সময়ের মধ্যে তিনি বের না হওয়ায় দুপুর সাড়ে ১২টার দিকে ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে প্রশাসনিক ভবনের ভেতরে একজন অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া যায়। পরে চুয়েটের চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক মো. আবদুল্লাহ সেখানে যান। তাঁর সঙ্গে কয়েকজন সাংবাদিকও ভবনের ভেতরে প্রবেশ করেন।
চিকিৎসক আবদুল্লাহ অসুস্থ ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এ ছাড়া ভবনের ভেতরে আরও একজন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান তিনি। তবে দ্বিতীয় ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়নি। অসুস্থ দুজনের পরিচয় সংশ্লিষ্ট কোনো পক্ষই প্রকাশ করেনি।
নিজের শারীরিক অবস্থার বিষয়ে উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম বলেন, ‘আমি সুস্থ আছি।’ তবে ভবনের ভেতরে থাকা দুজন অ্যালামনাই সদস্য উচ্চ রক্তচাপজনিত জটিলতায় ভুগছেন বলে জানান তিনি। তাঁদের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স ও চিকিৎসক ডেকেছেন বলেও জানান উপাচার্য। দীর্ঘ সময় অবরুদ্ধ থাকায় ভবনের ভেতরে থাকা অন্যরাও অসুস্থতা ও ক্লান্তি অনুভব করছেন বলে জানান তিনি।
গত ২১ সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর পর থেকে আগের ভিসিকে অপসারণের প্রতিবাদে এবং তাঁকে পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। গত ২২ সেপ্টেম্বর থেকে তাঁরা সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন। একই দাবিতে কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় এখনো গ্রেপ্তার হননি অভিযুক্ত ওয়ার্ড বয় করিম সরকার (২৯)। এদিকে ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ কোনো তদন্ত কমিটিও গঠন করেনি। তবে বিষয়টি জেলা সিভিল সার্জনকে জানানো হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপ
৫ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী আদালতে হাজিরা দিয়েছেন। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে আইভী স্বশরীরে আদালতে হাজির হন। মামলাটির শুনানি করেন নারায়ণগঞ্জ দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ। শুনানি শেষে আদালত আই
৭ মিনিট আগে
সরকারি সিটিজেন চার্টার অনুযায়ী, ভূমির মালিকদের খতিয়ান, পরচা, নকশাসহ বিভিন্ন সেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে। তবে সরেজমিন খানসামা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তার কার্যালয়ে কোনো সিটিজেন চার্টার চোখে পড়েনি। অনলাইনে প্রয়োজনীয় তথ্য না থাকা এবং সেবাসংক্রান্ত নির্দেশনা দৃশ্যমান না হওয়ায় সেবাগ্রহীতাদের...
৩১ মিনিট আগে
মনসুর খান প্লাজার বিভিন্ন তলায় থাকা ব্যাগ, পারফিউম ও কসমেটিকসের গোডাউন পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশের আরএম প্লাজার ষষ্ঠ ও সপ্তম তলাও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এসব গোডাউনে কোটি কোটি টাকার মালামাল ছিল বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
১ ঘণ্টা আগে