
রাজধানীর বনানী এলাকা থেকে দুর্জয় শীল নামে এক সেনা সদস্যদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সোমবার রাতে আজকের পত্রিকা'কে বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার।
রাসেল সারোয়ার বলেন, ‘সোমবার সকালে খবর পেয়ে দুর্জয় শীল নামের এক সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি সেনাবাহিনীর কর্পোরাল বলে জানতে পেরেছি। তাঁর গলায় দড়ি প্যাঁচানো ছিল। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি বলেন, ‘কীভাবে মারা গেলেন প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।’
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীর ইউনিফর্ম পরিহিত এক ব্যক্তির ঝুলন্ত দেহের ছবি ছড়িয়ে পড়ে। একাধিক পোস্টে বলা হয়, দুর্জয় শীল রোববার রাতে ২টা থেকে সকাল ৬টা পর্যন্ত আর্মি স্টেডিয়াম এলাকার গার্ড কমান্ডার হিসেবে ডিউটিতে নিয়োজিত ছিলেন। বনানী আর্মি স্টেডিয়ামের গার্ড রুমে সোমবার আনুমানিক সকাল ৬টা দিকে মামুন নামের এক সৈনিক দেখেন কর্পোরাল দুর্জয় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়ে ঝুলন্ত অবস্থায় আছেন।
তবে এই বিষয়ে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করতে চাননি।
আরও খবর পড়ুন:

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৭ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৮ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১১ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
২০ মিনিট আগে