চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এবারের সংসদ নির্বাচনে এই আসন থেকে আটজন প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে ৭৬ হাজার ৪৯৩ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের ছাতা প্রতীকের প্রার্থী ওমর ফারুক পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট।
জামানত বাজেয়াপ্ত হওয়া পাঁচ প্রার্থীর মধ্যে বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আব্দুল হামিদ (হাতপাখা) পেয়েছেন ১ হাজার ৫৬৯ ভোট। জাতীয় পার্টির প্রার্থী মো. বাদশা মিয়া (লাঙ্গল) পেয়েছেন ২৯৩ ভোট। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী এইচ এম ইলিয়াস (আপেল) পেয়েছেন ১৪৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী (ফুটবল) পেয়েছেন ৩ হাজার ৬৩০ ভোট। স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম রাহী (মোটরসাইকেল) পেয়েছেন ১ হাজার ১৬৫ ভোট।
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাজীব হোসেন বলেন, মোট বৈধ ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই বিধান অনুযায়ী, এই পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ (ফুলতলা ও ডুমুরিয়া) আসনে দলের পরাজিত প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘জনগণ মনে করে, টেম্পারিং বা বিভিন্ন মেকানিজম করে আমাদের হারানো হয়েছে। পাশাপাশি নির্বাচনের পরের রাতেই গেজেট প্রকাশ করে জনগণের সে ধারণা আরও গভীর করে তুলেছে। তাই নির্বাচনের এ ফলাফলে
৯ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবার পিছিয়ে ১৯ ফেব্রুয়ারি নতুন তারিখ ধার্য করা হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই তারিখ ধার্য করেন।
১৫ মিনিট আগে
গাইবান্ধা জেলা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে শামিকুল ইসলাম সরকার লিপন (৫৭) নামের এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শামিকুল ইসলাম সরকার লিপন পলাশবাড়ী পৌরসভার বৈরী হরিণমারী গ্রামের আব্দুল জোব্বার সরকারের ছেলে।
১৭ মিনিট আগে
টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেট কারের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জোকারচর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ব্যক্তিরা হলেন কালিহাতীর গোহালিয়া বাড়ি গ্রামের আমজাদ আলীর ছেলে ভ্যানচালক মোহাম্মদ
৩৩ মিনিট আগে