
গাইবান্ধা জেলা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে শামিকুল ইসলাম সরকার লিপন (৫৭) নামের এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শামিকুল ইসলাম সরকার লিপন পলাশবাড়ী পৌরসভার বৈরী হরিণমারী গ্রামের আব্দুল জোব্বার সরকারের ছেলে। তিনি পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
গাইবান্ধা জেলা কারাগারের জেলার আতিকুর রহমান বলেন, আওয়ামী লীগ নেতা শামিকুল রাত ১১টার দিকে বুকে ব্যথা অনুভব করেন। পরে তাঁকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান তিনি।
২০২৪ সালের ৮ ডিসেম্বর পুলিশ রাজধানী ঢাকা থেকে শামিকুল ইসলাম সরকার লিপনকে প্রেপ্তার করে। পরে তাঁকে কারাগারে পাঠায় আদালত। কারাগারে থাকা অবস্থায় তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভুগছিলেন।

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে দাউদকান্দি জিংলাতলী এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
মুন্সিগঞ্জে অতিরিক্ত দামে ফাস্ট ফুড বিক্রির দায়ে একটি বেকারিকে ৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১টা থেকে ২টা পর্যন্ত সদর উপজেলার পুরাতন কাচারি এলাকায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়
২৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি ও একটিতে জামায়াতে ইসলামী বিজয়ী হয়েছেন। নির্বাচিত এই ছয়জনই প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন।
১ ঘণ্টা আগে
দ্রুত স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় নগর উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে