
জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির বৃহৎ দুটি ইউনিট বন্ধ হয়ে গেছে। শুক্রবার বেলা পৌনে ৩টায় হঠাৎ বিকট শব্দ হয়ে ইউনিট দুটি বন্ধ হয়ে যায়। এতে জাতীয় গ্রিড লাইনে প্রায় সাড়ে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে যায়। ফলে প্রায় দেড় হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন নেমে আসে মাত্র ২২৫ মেগাওয়াটে।
বিদ্যুৎকেন্দ্রের কারিগরি বিভাগ সূত্রে জানা যায়, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির সচল পাঁচটি ইউনিটের মধ্যে বৃহৎ তিনটি ইউনিটে সাড়ে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। শুক্রবার বেলা পৌনে ৩টায় বিকট শব্দে ৪০০ মেগাওয়াট (নর্থ) ও ৪০০ মেগাওয়াট (ইস্ট) পর্যায়ক্রমে বন্ধ হয়ে যায়। এতে করে জাতীয় গ্রিডে সাড়ে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পায় এবং আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির উৎপাদন নেমে আসে ২২৫ মেগাওয়াটে। এ ছাড়া গ্যাস সংকটের কারণে ৪০০ মেগাওয়াট (সাউথ) ও ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট দুটি দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে।
এ ব্যাপারে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নির্বাহী পরিচালক (কারিগরি) প্রকৌশলী মো. আব্দুল মজিদ জানান, আশুগঞ্জ-ভুলতা ৪০০ কেভি গ্রিড লাইনে ত্রুটির কারণে শুক্রবার বেলা আড়াইটার পর হঠাৎ ৪০০ মেগাওয়াট (নর্থ) ও ৪০০ মেগাওয়াট (ইস্ট) বন্ধ হয়েছে। ইউনিট দুটি সচল আছে। গ্রিড লাইনে ত্রুটির কারণ খতিয়ে দেখা হচ্ছে। আশুগঞ্জ-ভুলতা ৪০০ কেভি গ্রিড লাইনে ত্রুটিমুক্ত করে রাতের মধ্যে ইউনিট দুটি চালু করা হবে।

ময়মনসিংহের ধোবাউড়ায় ঢাবি ছাত্রশক্তি শাখার নেতা সাইফুল্লাহর বাড়িতে দুর্বৃত্তের অগ্নিসংযোগের ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার ডোমঘাটা গ্রামে সাইফুল্লাহর বাড়িতে যান তিনি।
৬ মিনিট আগে
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকারি কর্মকর্তাদের সময়ানুবর্তিতা নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ে কেউ অফিসে না এলে তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
১৫ মিনিট আগে
বাগেরহাটের রামপালে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিনকে প্রধান করে এই কমিটি করা হয়।
৪১ মিনিট আগে
গাইবান্ধায় গত ২৪ ঘণ্টার ভারী বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে আলুর খেত। এতে চলতি মৌসুমে আলুচাষিদের মধ্যে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। আলু তোলার আগমুহূর্তে খেতে বৃষ্টির পানি জমে যাওয়ায় তাঁরা দুশ্চিন্তায় পড়েছেন।
৪৪ মিনিট আগে