
ঠাকুরগাঁওয়ে শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে মশাল মিছিল ও নাশকতার পরিকল্পনার অভিযোগে আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার দিবাগত রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়ন পরিষদের সামনের সড়ক থেকে তাঁদের আটক করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হলে বিচারক আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তার ছাত্রলীগ নেতা-কর্মীরা হলেন মো. সাজু (২০), মো. রাজু ইসলাম (২১), মো. তুহিন (২০), মো. ফাহাদ (১৯), মো. সাজু ইসলাম (১৯), মো. সাব্বির ইসলাম (১৯), মো. হামির আলী (১৯) ও মো. নয়ন (১৮)। তাঁরা সবাই গড়েয়া ও মুন্সিপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, বুধবার রাত সোয়া ১০টার দিকে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড চৌরাস্তায় ডিউটিরত অবস্থায় পুলিশ খবর পায়, গড়েয়া ইউনিয়ন পরিষদের সামনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একদল নেতা-কর্মী শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে জড়ো হয়ে মশাল প্রজ্বালন করছেন। তাঁরা রামদা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছিলেন।
পরে ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাকিনের নেতৃত্বে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আটজনকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে নাশকতার সরঞ্জাম হিসেবে একটি ৩ ফুট ২ ইঞ্চি লম্বা কাঠের হাতলযুক্ত রামদা, ৭টি লোহার রড, ১৪টি বাঁশের লাঠি, দুধের কৌটা দিয়ে তৈরি ১০টি মশাল এবং ২৭টি ইটের টুকরা জব্দ করেছে। এই ঘটনায় সদর থানার পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ‘আসামিরা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও প্রকাশ্যে সমর্থন প্রদান, জননিরাপত্তা বিপন্ন করার ষড়যন্ত্র এবং দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসী কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছিল।’
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের ব্যানারে যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবে। গ্রেপ্তার যুবকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনায় পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হাওরে ফসল রক্ষা বাঁধ সামান্য বৃষ্টিতেই ধসে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দায়সারাভাবে বাঁধের কাজ করা হয়েছে। বন্যা হলে এই বাঁধ ভেঙে ফসল তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা তাদের।
১৫ মিনিট আগে
নওগাঁর রাণীনগর উপজেলায় ইটবোঝাই একটি ট্রাক্টরের ধাক্কায় আরেকটি ট্রাক্টর উল্টে চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। এই ঘটনায় এক কিশোর আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে রাণীনগর-আবাদপুকুর সড়কের করজগ্রাম চৌধুরী মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, ‘বিএনপি গণতন্ত্র ও জনগণের ক্ষমতায়নকে বিশ্বাস করে। গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়া কষ্ট সহ্য করেছেন, নির্যাতিত হয়েছেন। তবু তিনি শেষ পর্যন্ত বলেছেন—প্রতিহিংসা, প্রতিশোধ কিংবা ধ্বংস নয়; বরং বিএনপির কাজই হচ্ছে মানুষের পাশে থাকা...
১৯ মিনিট আগে
কুড়িগ্রামের সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মুনতাসির মামুন মুন বলেন, ‘আটক এসব চাল সরকারি কর্মসূচির সিলযুক্ত বস্তায় পাওয়া গেছে। কয়েকটি গুদামে আনুমানিক ৭০০-৮০০ বস্তা বা তারও বেশি চাল রয়েছে। পুলিশ আসার আগেই গুদামের মালিকেরা পালিয়ে গেছেন। আপাতত এসব চাল পুলিশি পাহারায় ও স্থানীয় গণ্যমান্য...
১ ঘণ্টা আগে