নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বউভাতের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় কনেপক্ষের সঙ্গে বরপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে কনের ছোট বোনসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। উপজেলার সমাজ সমাজ সহিলদেও ইউনিয়নের উতিয়ারকোণা গ্রামে গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত সোমবার উতিয়ারকোণা গ্রামের সবুজ মিয়ার ছেলে কাওছার মিয়ার (২২) সঙ্গে পাশের মেদী পাথরকাটা গ্রামের মো. আব্দুল হেকিমের মেয়ের বিয়ে হয়। পরদিন গতকাল বিকেলে বরের বাড়ি উতিয়ারকোণা গ্রামে বউভাতের অনুষ্ঠানে দাওয়াত খেতে যান কনেপক্ষের লোকজন।
এ সময় কনেপক্ষের লোকজন প্লেটে মাংস কম দেওয়া ও ভাতে দুর্গন্ধের অভিযোগ তোলেন। এসব নিয়ে কনেপক্ষের সঙ্গে বরপক্ষের লোকজনের কথা-কাটাকাটি এবং একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে কনের ছোট বোনসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
আজ বুধবার এ বিষয়ে বরের বাবা সবুজ মিয়া বলেন, ‘১ লাখ ৪০ হাজার টাকা খরচ করে আমার ছেলের বউভাতের অনুষ্ঠানের আয়োজন করেছি। অনুষ্ঠান চলাকালে খাবার খেতে বসে কনেবাড়ির লোকজন আমাদের লোকজনের সঙ্গে অহেতুক তর্কবিতর্ক করে একপর্যায়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এত টাকা খরচ করে বিয়ের অনুষ্ঠান করলাম, কিন্তু তাদের এসব কর্মকাণ্ডের কারণে বিয়ের অনুষ্ঠানই মাটি হয়ে গেল।’
এদিকে কনের চাচা গোলাম মোস্তফা বলেন, বরের বাড়িতে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এটি খুবই লজ্জাজনক।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, তাঁরা বউভাত অনুষ্ঠানে সংঘর্ষের কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন।

দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে তলিয়ে গেছে। আজ বুধবার বিকেলে দৌলতদিয়া ৩ নম্বর পন্টুনে এ দুর্ঘটনা ঘটে। এর আগে বাসটি কুষ্টিয়ার কুমারখালী পৌর টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বাসটিতে আনুমানিক ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
১৭ মিনিট আগে
মানিকগঞ্জ সদর উপজেলায় কালীগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার নবগ্রাম ইউনিয়নের পাছ বারইল বটতলা এলাকায় নদী থেকে আজ বুধবার (২৫ মার্চ) বিকেলে তাঁর লাশ উদ্ধার করা হয়। তবে তাঁর মাথা পাওয়া যায়নি।
২৩ মিনিট আগে
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নবনিযুক্ত প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন আজ বুধবার (২৫ মার্চ) তাঁর প্রথম কর্মদিবসে নগর ভবনে রিকশায় চড়ে এসেছেন। নগর ভবনে ঢোকার সময় তিনি তাঁর ছবিসংবলিত শুভেচ্ছা ব্যানার দেখে তা নিজেই ছিঁড়ে ফেলেন। পরে তিনি এ বিষয়ে কর্মকর্তা–কর্মচারীদের সতর্ক করেন।
১ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের লায়লা গার্ডেন এলাকায় ‘কেটামিন’ নামের মাদক তৈরির ল্যাবের সন্ধান পাওয়া গেছে। সেখানে অভিযান চালিয়ে ল্যাব ধ্বংস করাসহ বিপুল পরিমাণ কিটামিন জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসিসি)। সেই সঙ্গে তিনজন বিদেশি নাগরিককে আটক করেছে সংস্থাটি। তবে আটক তিনজনের নাম...
১ ঘণ্টা আগে