
চট্টগ্রামে ৪ জুলাই থেকে শুরু হওয়া টানা আট দিনের বৃষ্টিতে ১ হাজার ৪৫৯ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ভারী বর্ষণে নগরে জলাবদ্ধতা এবং শহরের বাইরে বন্যা দেখা দেয়। জনগণের ভোগান্তি ওঠে চরমে। অবশেষে আজ সোমবার সকাল থেকে মেঘে ঢাকা আকাশে নীলের আভা ও রোদ দেখা মিলেছে।
গত কয়েক দিনের টানা বর্ষণে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। শহরের বাইরে পরিস্থিতি মারাত্মক বন্যায় রূপ নেয়। ভেসে যায় ঘরবাড়ি, ডুবে যায় জনপদ এবং মানুষ হতাহত হয়। সোমবারও নগরের কয়েকটি নিম্নাঞ্চলে পানি ছিল। তবে বেশির ভাগ স্থানেই জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে এবং রাস্তাঘাটে মানুষের চলাচল বেড়েছে।
এ বিষয়ে পতেঙ্গার প্রধান আবহাওয়া কার্যালয়ের পূর্বাভাস কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল ভূঁইয়া বলেন, নিম্নচাপের কারণে এত বৃষ্টিপাতের রেকর্ড স্মরণকালে নেই। তিনি বলেন,`আপাতত ভারী বৃষ্টিপাতের প্রবণতা নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সোমবার পুরো দিন মাপার মতো কোনো বৃষ্টিপাত হয়নি।'

আষাঢ়ের শেষ সপ্তাহে ৪৮ ঘণ্টায় থেমে থেমে ভারী বৃষ্টিতে রাজধানীর অন্তত ১২৯টি স্থানে জলাবদ্ধতায় ভুগেছে মানুষ। গত শনিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে তলিয়েছে নগরের নিচু এলাকা। অনেক সড়কের পাশাপাশি কিছু প্রধান সড়কে জমে হাঁটু থেকে কোমরপানি। কোনো কোনো এলাকায় বাসাবাড়িতেও ঢুকেছে পানি।
৪ ঘণ্টা আগে
ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া সুন্দরবনের প্রাকৃতিক মধুর ব্যাপক চাহিদা থাকলেও প্রতিবছর এর আহরণ উদ্বেগজনক হারে কমছে। সুন্দরবনের বাগেরহাটের শরণখোলা রেঞ্জ থেকে ২০২১ সালে মধু আহরিত হয়েছিল ১০৪ দশমিক ৪ টন, কিন্তু এ বছর তা কমে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৩ টনে।
৪ ঘণ্টা আগে
নওগাঁর মান্দা উপজেলায় এক মহিলা দল নেত্রীর বিরুদ্ধে বন বিভাগের অনুমোদন ছাড়াই তিনটি সরকারি রাস্তার ২৩৭টি ইউক্যালিপটাস ও আমগাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত নেত্রী হলেন উপজেলা মহিলা দলের সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসমা ইসলাম।
৪ ঘণ্টা আগে
সৌদি আরবে পাচার ও জিম্মি করে অর্থ নেওয়ার অভিযোগে বরিশালে ৪ ভাই-বোনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পৃথক তিনটি ধারায় ৩ ভাইকে মোট ১৯ বছর করে ও বোনকে ১৭ বছর কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া প্রত্যেককে ৬ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
৬ ঘণ্টা আগে