Ajker Patrika

সুন্দরবনে ‘সম্রাট বাহিনীর’ হাতে জিম্মি ৪ জেলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা 
সুন্দরবনে ‘সম্রাট বাহিনীর’ হাতে জিম্মি ৪ জেলে উদ্ধার
সুন্দরবনের কুখ্যাত ডাকাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। ছবি: সংগৃহীত

সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘সম্রাট বাহিনীর’ কাছে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা হলেন—খুলনার পাইকগাছা থানার বাসিন্দা মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) এবং ইমামুল মল্লিক (২২)।

আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

কোস্ট গার্ড জানায়, সুন্দরবনে বনদস্যুমুক্ত করতে ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, খুলনার দাকোপ থানাধীন শিপসা নদীর আরবানিয়া খাল এলাকায় সম্রাট বাহিনীর ডাকাতেরা অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে গতকাল রোববার দুপুর ২টার দিকে কোস্ট গার্ড সেখানে অভিযান চালায়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা জেলেদের রেখে বনের গহিনে পালিয়ে যায়। পরে সেখান থেকে জিম্মি চার জেলেকে উদ্ধার করা হয়। তবে ডাকাতদের কাউকেই আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া জেলেরা জানান, গত ১০ অক্টোবর সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গিয়েছিলেন তাঁরা। ওই সময় সম্রাট বাহিনীর ডাকাতেরা তাঁদের জিম্মি করে রাখে এবং মুক্তিপণের দাবিতে নির্যাতন চালায়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া জেলেদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত