কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের একটি ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) কুমিল্লার হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর হাসেমিয়া উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ওই তিন ব্যক্তি জাল ভোট দেন।
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আইনে এই কারাদণ্ড দেন। নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম এসব তথ্য বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, জাল ভোট দেওয়ায় সংক্ষিপ্ত বিচার আইনে দুজনকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে সাত দিনের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রংপুরের ৬টি সংসদীয় আসনের কেন্দ্রগুলোতে ভোট গণনা শুরু হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে দিনভর ভোটগ্রহণ শেষে এখন ফলাফলের অপেক্ষায় প্রার্থী–সমর্থকেরা। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে দ্রুত ও স্বচ্ছভাবে গণনা কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
৯ মিনিট আগে
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা, কর্ণফুলী) আসনে ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী এস এম শাহজাহানের সমর্থকদের ওপর বিএনপির প্রার্থীর সমর্থকেরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে ইসলামী ফ্রন্টের প্রার্থীর দুজন পোলিং এজেন্টসহ ছয়জন আহত হয়েছেন।
১৩ মিনিট আগে
আশুলিয়ায় মাজেদা খাতুন নামের এক বৃদ্ধা ভোটকেন্দ্রে এসে জানতে পারেন যে তাঁর ভোট দেওয়া হয়ে গেছে। শেষমেশ ভোট না দিয়েই ফিরতে হয়েছে তাঁকে। ওই ভোটকেন্দ্রের সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা বলছেন, পোলিং কর্মকর্তার ভুলে ভোট দিতে পারেননি ওই বৃদ্ধা। এ ঘটনায় বিপারুল ইসলাম নামের এক পোলিং কর্মকর্তাকে প্রত্যাহা...
১৭ মিনিট আগে
ভোলা সদর উপজেলার ৭৭ নম্বর আলীনগর স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে একদল দুষ্কৃতকারী ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্রে ঢুকে ভোটবাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। একপর্যায়ে তারা কিছু ব্যালট পেপার নিয়ে উধাও হয়ে যায়।
২০ মিনিট আগে