
টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার সকালে আগ্রাবাদ, চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও, হালিশহর, পতেঙ্গা, কুয়াইশসহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে যায়। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগে পড়েন নগরবাসী, বিশেষ করে অফিসগামী ব্যক্তিরা।
সকালের ভারী বর্ষণের পর নিচু এলাকাগুলোয় দ্রুত পানি জমে যায়। কোথাও হাঁটুপানি, আবার কোথাও তার চেয়েও বেশি পানি জমে থাকায় গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গণপরিবহন ও সিএনজিচালিত অটোরিকশার সংকট দেখা দেওয়ায় অনেক কর্মজীবী নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারেননি। অনেককে জুতা হাতে নিয়ে পানির মধ্যে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন আগ্রাবাদ, চকবাজার, বাকলিয়া, কাজীরহাট, হালিশহর, চান্দগাঁও, সুন্নিয়া মাদ্রাসা রোড, আকমল আলী রোড, পতেঙ্গা ও কুয়াইশ এলাকার বাসিন্দারা। এসব এলাকার বহু বাসাবাড়ি ও দোকানে পানি ঢুকে গৃহস্থালির সামগ্রী ও ব্যবসায়িক পণ্যের ক্ষয়ক্ষতি হয়েছে। চকবাজারের বিভিন্ন অলিগলিও পানিতে তলিয়ে যাওয়ায় মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়।
প্রতিবছরের মতো এবারও বর্ষার শুরুতেই জলাবদ্ধতায় নাকাল চট্টগ্রাম নগরবাসী। দীর্ঘদিন ধরে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরও নগরীর জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

মাগুরার শত্রুজিতপুর বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিএসপি ও ডিএপি সার বিক্রির অভিযোগে মেসার্স সনজিত কুমার সাহা নামে একটি সার দোকানের মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুর ২টায় পরিচালিত অভিযানে অনিয়ম ধরা পড়ে।
৩ মিনিট আগে
জামালপুরের ইসলামপুরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র, যমুনাসহ বিভিন্ন নদ-নদীর পানি বাড়ার সঙ্গে শুরু হয়েছে তীব্র ভাঙন।
৬ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে আট বছরের শিশু মাহফুজকে অপহরণের পর হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
১২ মিনিট আগে
গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোরে উপজেলার আঙ্গারিয়া বাজারের সেতুর ওপর অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি বুঝতে পেরে গাঁজাসহ পিকআপ ভ্যানটি রেখে পালিয়ে যায় কারবারিরা। পরে গাঁজাসহ পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।
১৪ মিনিট আগে