
বিয়েবাড়িতে অবরুদ্ধ লোকজনকে উদ্ধারে গিয়ে আটকে পড়া ওসিকে উদ্ধার করল সেনাবাহিনী গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়েবাড়িতে অবরুদ্ধ লোকজনকে উদ্ধার করতে গিয়ে থানার ওসি নিজেই অবরুদ্ধ হয়ে পড়েন। পরে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে ওসিসহ অবরুদ্ধ লোকজনকে উদ্ধার করে। গত শুক্রবার রাতে উপজেলার ছাপরহাটি ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ওয়াজেদ হোসেন আজকের পত্রিকা'কে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ওসি সাহেব ফোন করেছিলেন। তাঁদের হেল্প করাটাও আমাদের দায়িত্ব। তবে এলাকাবাসী খুব খারাপ করেছে। কাজটি তারা ঠিক করেনি। আমাদের কথাও তারা শুনতে চায়নি।’
এ বিষয়ে জানতে চাইলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম আজাদ বলেন, ‘বিয়েবাড়িতে তিনজনকে আটকে রাখা হয়েছিল। মামলার কথা বলে তাঁদের উদ্ধার করতে গিয়েছিলাম। এ সময় আমাদের দিকে ঢিল ছোড়া হয়। তখন পাশের এক বাসায় ঢুকে পড়েছিলাম। পরে ওরা আমাকে ঘিরে ধরেছিল।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ওই গ্রামের প্রবাসী মো. দুখু মিয়ার মেয়ের সঙ্গে পার্শ্ববর্তী রামজীবন ইউনিয়নের মো. আয়নাল হকের ছেলে মো. সবুজ সরকারের (২৮) বিয়ে হয়। গেটের টাকা নিয়ে দ্বন্দ্বের পর রাত ১টার দিকে তিন শতাধিক বরযাত্রীকে খাবার দেওয়া হয়। বিকেলে রান্না করা ভাত ভ্যাপসা গরমে গভীর রাতে নরম হয়ে যায়। এ সময় বরপক্ষের লোকজন ভাতের প্লেট ও চেয়ার ভাঙচুর করেন। বিয়ের অনুষ্ঠান তদারকির দায়িত্বে থাকা কনের জ্যাঠা বরপক্ষকে শান্ত করতে গেলে তাঁকে মারধর করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে বরপক্ষের বেশির ভাগ লোক পালিয়ে গেলেও বরসহ কয়েকজনকে আটক করা হয়।
আরও খবর পড়ুন:

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় মসজিদের ইমামের বেতন বৃদ্ধি নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে দুই ব্যক্তির মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছে...
২ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় চারতলার বেলকনি থেকে পড়ে মোহাম্মদ আবির (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকার একটি আবাসিক ভবনে এ দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
নিহতদের মধ্যে পথচারীর সংখ্যা সবচেয়ে বেশি। মোট নিহতের মধ্যে ৫৯২ জন (৪২ দশমিক ৭৭ শতাংশ) পথচারী, ৫৩৬ জন (৩৮ দশমিক ৭২ শতাংশ) মোটরসাইকেল আরোহী এবং বাস, রিকশা, সিএনজি ও অন্যান্য যানবাহনের চালক ও যাত্রী ২৫৬ জন (১৮ দশমিক ৪৯ শতাংশ)।
৩৩ মিনিট আগে
নীলফামারীর সৈয়দপুর থেকে চিলাহাটি পর্যন্ত নয়টি রেলস্টেশনের মধ্যে পাঁচটিই প্রায় দুই দশক ধরে বন্ধ। এতে স্থানীয় মানুষের যাতায়াতে ভোগান্তি যেমন বেড়েছে, তেমনি অরক্ষিত অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছে স্টেশন ভবন, লুপলাইন ও রেলওয়ের মূল্যবান অবকাঠামো। এরই মধ্যে বেদখলে চলে গেছে স্টেশনসংলগ্ন বিপুল পরিমাণ জমি। সংশ্ল
৩৭ মিনিট আগে