সুন্দরগঞ্জ

সুন্দরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
গাইবান্ধার সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মো. মজিবর রহমান মজিকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মজিবর রহমান উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী গ্রামের আকবর আলীর ছেলে। তিনি বেলকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সংকটের অজুহাত, বাড়তি টাকা ছাড়া মেলে না সার
গাইবান্ধার সুন্দরগঞ্জে সংকট দেখিয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে বিসিআইসির ডিলারের বিরুদ্ধে। এতে ক্ষোভ প্রকাশ করেন কৃষকেরা। ভুক্তভোগী কেউ কেউ বলছেন, বস্তাপ্রতি অতিরিক্ত টাকা দিলে চাহিদা অনুযায়ী সার পাওয়া যায়। গত বৃহস্পতিবার উপজেলার শোভাগঞ্জ বাজারে সার ডিলার পয়েন্টে...

ফি না দেওয়ায় পরীক্ষায় অংশ নিতে বাধা, শিক্ষার্থী-বহিরাগতদের মারধরে আহত প্রধান শিক্ষক
গাইবান্ধার সুন্দরগঞ্জে ফি পরিশোধ না করেও টেস্ট পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে শিক্ষার্থী ও বহিরাগতদের বিরুদ্ধে। এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে গতকাল বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষক মো. আব্দুর রশিদ মিয়া।

সুন্দরগঞ্জে জমির বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, নারীসহ গ্রেপ্তার ১৬
গাইবান্ধার সুন্দরগঞ্জে বসতভিটার জমি নিয়ে বিরোধের জেরে মো. মকবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে লাঠিসোঁটা, ধারালো ছোরা ও শাবল উদ্ধার করা হয়েছে। উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত












