
মেহেরপুরের গাংনীতে ভিজিএফের চাল ভাগাভাগি ও প্যানেল চেয়ারম্যান নিয়ে দ্বন্দ্বে বিএনপি দুপক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের সামনের বিএনপির প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলাম গ্রুপ ও উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত খায়রুল ইসলাম ও রাসেল আহমেদ বলেন, ‘আলফাজ উদ্দিন কালুর লোকজন ইউনিয়ন পরিষদে হামলা করতে আসছিল। এ সময় ঠেকাতে গেলে আমাদের ওপর হামলা করে। হামলায় বেশ কয়েকজন আহত হয়।’
রায়পুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সারগিদুল ইসলাম বলেন, ‘গত সোমবার থেকে আমরা বিভিন্ন সূত্রে জানতে পারি, আলফাজ উদ্দিন কালুর লোকজন ইউনিয়ন পরিষদে হামলা ও ভাঙচুর করবে। এমন সংবাদ পাওয়ার পর আজ সকালে ইউনিয়ন পরিষদে যাই। সেখানে যাওয়ার পর দেখতে পাই, কে এ বি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে কালুর লোকজন অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছে। তারা বিভিন্ন স্লোগান দিয়ে হামলা করে আমাদের লোকজনকে গুরুতর আহত করে।’
গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু বলেন, ‘সংখ্যাগরিষ্ঠ গরিব মানুষ ভিজিএফ চাল থেকে বঞ্চিত। সারগিদুল গ্রুপ নিজেদের মধ্যে ভিজিএফের চাল ভাগ-বাঁটোয়ারা করে নিয়েছে। এ জন্য এলাকার লোকজন ইউনিয়ন পরিষদ কার্যালয় অবরোধ করবে—সেই সংবাদ পেয়ে আমরা এখানে এসেছি। এ সময় প্যানেল চেয়ারম্যানের লোকজন আমাদের ওপর হামলা করে।’
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দাল হক বলেন, ‘আমরা চাই ভিজিএফের চালের সুষ্ঠু বণ্টন। যারা বঞ্চিত হয়েছে, তারা এখানে উপস্থিত হয়েছে। আমরা সংঘর্ষ চাইনি।’
এ ছাড়া আলফাজ উদ্দিন কালু গ্রুপের আব্দুল হালিম বলেন, ‘সারগিদুল ইসলাম তাঁর দলবল নিয়ে জোর করে অবৈধভাবে প্যানেল চেয়ারম্যান হিসেবে বসে আছে। আর আমরা আজ দেড় বছর ধরে নারগিস খাতুনকে প্যানেল চেয়ারম্যান হিসেবে বসানোর জন্য আইনিভাবে লড়ে যাচ্ছি। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি, অবৈধ প্যানেল চেয়ারম্যানকে সরিয়ে নারগিস খাতুনকে বসানো হোক।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন পাঁচজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহত ব্যক্তিদের
৩৩ মিনিট আগে
মাদারীপুর জেলার শিবচরে মনিকা আক্তার (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) রাতে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। এরপর স্থানীয়রা ওই মাদক কারবারির বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করে।
৪৪ মিনিট আগে
মুদিদোকানি টিংকু সাহা বলেন, ‘আমরা জেনেছি এই হাট এখনো ইজারা দেওয়া হয়নি। কিন্তু ইজারাদার পরিচয়ে কিছু লোক নিয়মিত আমার কাছ থেকে ১৫০ টাকা করে খাজনা নিচ্ছে। হাটের দিন ছাড়াও খাজনা আদায় করা হয়। তাদের অত্যাচারে অনেকে অন্য হাটে চলে যাচ্ছে। দিনে দিনে এখানে ব্যবসা করা কঠিন হয়ে যাচ্ছে।’
১ ঘণ্টা আগে
সিরাজপুর বাজারের মেসার্স মাহমুদ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের দুটি গুদামঘরে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুতকৃত ২৪ ড্রাম অকটেন, পেট্রল, ডিজেল ও কেরোসিন তেল উদ্ধার করা হয়। এসব জ্বালানি তেল বিভিন্ন উৎস থেকে অবৈধভাবে সংগ্রহ করে গুদামজাত করা হয়েছিল এবং পরে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি
১ ঘণ্টা আগে