
গাইবান্ধার সাদুল্লাপুরে সম্পত্তির ভাগ না পেয়ে বাবার জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনার অবসান হয়েছে। অবশেষে ভাইয়ের কাছ থেকে দেড় লাখ টাকার চেক বুঝে নিয়ে বাবার লাশ দাফনে সম্মতি দিয়েছেন মেয়ে হালিমা। পরে জানাজা শেষে বাবার মরদেহের দাফন হয়।
আজ সোমবার রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মোছা. রওশন আক্তার। জানাজা শেষে সন্ধ্যার আগে বৃদ্ধের মরদেহ দাফন করা হয়।
এর আগে, সম্পত্তির ভাগ না পাওয়ার অভিযোগ তুলে বাবার জানাজায় বাধা দেন মেয়ে হালিমা বেওয়া (৫০)। এতে নির্ধারিত সময় সকাল ১০টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আটকে যায় এবং বাবার মরদেহ দীর্ঘ সময় বাড়ির উঠানে পড়ে থাকে। পরে বিকেল ৫টার দিকে জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশের উপস্থিতিতে একটি সমঝোতা হয়। সেখানে বোন হালিমা বেগমকে দেড় লাখ টাকার একটি চেক সই করে দেন ভাই ইদ্রিস আলী। পরে জানাজা ও দাফন সম্পন্ন হয়।
ধাপেরহাট তদন্তকেন্দ্রের পরিদর্শক এস্তেখার হাসান বলেন, ওই ঘটনায় তদন্তকেন্দ্র থেকে পুলিশ পাঠানো হয়েছিল। স্থানীয়দের সহায়তায় বিষয়টির সমাধান হয়েছে।
ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মোছা. রওশন আক্তার বলেন, হালিমা বেওয়া দেড় লাখ টাকার চেক বুঝে নিয়ে বাবার জানাজা ও লাশ দাফনে অনুমতি দিয়েছেন। বিবাদের মীমাংসা হয়েছে, মরদেহ দাফন হয়েছে।

রংপুরের গঙ্গাচড়ায় সারের ডিলার (প্রস্তাবিত) নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ছাড়া ক্ষমতাসীন দলের নেতাদের স্বজনেরা-যাঁরা ব্যবসায়ী নন- বেশি নিয়োগ পেয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ বঞ্চিতদের অনেকেই আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন বলে জানা গেছে।
৮ মিনিট আগে
‘আমি এখন নিঃস্ব, কোথায় থাকব, তা-ও জানি না।’ পদ্মার ভাঙনে বসতভিটা হারিয়ে এমনই অনিশ্চয়তায় দিন কাটছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বাদশাপাড়ার বাসিন্দা বাবুল আলীর। চার দশক ধরে যে ভিটায় সংসার করেছেন, তিন সপ্তাহ আগে সেটিও নদীতে বিলীন হয়েছে। স্ত্রী ও চার সন্তান নিয়ে এখন আশ্রয় নিয়েছেন
১১ মিনিট আগে
পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটে গোডাউনে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সোমবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে আজকের পত্রিকাকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ১০টি ইউ
১ ঘণ্টা আগে
পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, চকবাজারের সড়কগুলো দখলমুক্ত থাকলে ফায়ার সার্ভিসের গাড়ি আরও দ্রুত ঘটনাস্থলে
১ ঘণ্টা আগে