
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সীমানা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। নারায়ণগঞ্জ সদর উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে একটি ইউনিয়ন পূর্ণাঙ্গ ও তিনটি ইউনিয়নের আংশিক এলাকা সিটিতে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। সে সঙ্গে এই অঞ্চলের বাসিন্দাদের কোনো প্রকার আপত্তি বা পরামর্শ থাকলে তা জানানোর অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি)।
আজ মঙ্গলবার (৭ জুলাই) সীমানা নির্ধারণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পাওয়ার পর জেলা প্রশাসক এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই বার্তা প্রকাশ করেন। উল্লিখিত সীমানার বিষয়ে কোনো আপত্তি থাকলে আগামী ৩০ দিনের মধ্যে তা জানানোর আহ্বান করা হয়েছে। পরে আপত্তির বিষয়াদি নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানান ডিসি।
প্রকাশিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী, সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ১ হতে ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশ সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
এ ছাড়া, ফতুল্লা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশ এবং ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের একাংশ যুক্ত করা হবে সিটি করপোরেশনে।
কাশীপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশ এবং এনায়েতনগরের ৮ নম্বর ওয়ার্ডের একাংশ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতায় আনা হবে।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নারীসহ দুজন নিহত হয়েছেন। আহত হন আরও পাঁচজন। আজ মঙ্গলবার (৭ জুলাই) বেলা আড়াইটার দিকে উপজেলার বনখুর এলাকায় জয়পুরহাট-পাঁচবিবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
টানা বৃষ্টিতে ভোলা পৌর এলাকাসহ সদর, বোরহানউদ্দিন, দৌলতখান, চরফ্যাশন ও মনপুরার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। মনপুরার পাঁচ ইউনিয়নের গ্রাম, সড়ক, ফসলের মাঠ ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গিয়ে হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
১৫ মিনিট আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) হারুনুর রশীদ, পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার এবং যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলামকে আরেক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।
১৮ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবির অভিযোগে শাহিন আলীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। মঙ্গলবার তাকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১৯ মিনিট আগে